২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লাক্সের বিজ্ঞাপনে আবার জুটি বাঁধলেন ঐশ্বরিয়া ও রোহান সিপ্পি

আবার ঐশ্বরিয়া রোহান সিপ্পির সঙ্গে কাজ করছেন। তবে চলচ্চিত্রে নয়, বিজ্ঞাপনে। এর আগে রোহান সিপ্পির ‘কুছ না কহো’ ছবিতে কাজ করেছিলেন ঐশ্বরিয়া। এবার সিপ্পি’র পরিচালনায় লাক্সের বিজ্ঞাপনের মডেল হবেন তিনি।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2007, 07:59 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

ঐশ্বরিয়া জানান, “সিপ্পি আর আমি খুবই ভালো বন্ধু। তাই যখন শুনলাম সে লাক্সের বিজ্ঞাপন চিত্রের কাজ শুরু করতে যাচ্ছে, তখন সুযোগটা আর হাত ছাড়া করিনি। সম্প্রতি দুবাইতে আমরা শুটিংয়ের কাজ শেষ করেছি।”

ঐশ্বরিয়াকে নিয়ে সবসময়ই গুজব  -  অভিযোগ লেগেই থাকে। যেমন এখন অভিযোগ হচ্ছে, তিনি নাকি তার তার মুক্তিপ্রতীক্ষারত ছবির ব্যাপারে একেবারেই সিরিয়াস না। ঐশ্বরিয়া এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, “আমি সব সময়ই আমার নতুন ছবির ব্যাপারে সচেতন। ছবি নিয়ে এমনভাবে কথা বলি যে, মনে হবে আমি সেগুলোর বিজ্ঞাপন করছি। কেন, আমার ‘মিসট্রেস অফ স্পাইস’ ছবির পেছনে কি আমি কম সময় দিয়েছি। আর এখনতো আমার হাতে চারটা ছবি। আসলে সংবাদপত্রঅলারা যদি আমার পেছনে এভাগে লেগে থাকে তবে আমার কি করার আছে।” কথাগুলো হাসতে হাসতেই বলছিলেন অ্যাশ। সূত্রঃ ওয়েবসাইট।