২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলোকচিত্রীকে গাড়ি দিয়ে ধাক্কা দিলেন কিয়ানু রিভস

পার্কিং স্পেস থেকে গাড়ি বের করার সময় এক আলোকচিত্রশিল্পীকে ধাক্কা মেরেছেন অভিনেতা কিয়ানু রিভস। ১৯ মার্চ সোমবার দক্ষিন ক্যালিফোর্নিয়ায় ‘ম্যাট্রিক্স’খ্যাত তারকা এই কাহিনী ঘটান।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2007, 08:02 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

পুলিশ জানিয়েছে ১৯৯৬ মডেলের পোরশে গাড়িটি পার্ক করার সময় কিয়ানু রিভস পেছনে দাড়ানো আলোকচিত্রীকে আলতো করে ধাক্কা মারেন। আনুমানিক রাত সাড়ে সাতটার দিকে দূর্ঘটনাটা ঘটে।

আলোকচিত্রী কতখানি আঘাত পেয়েছেন তা জানা যাননি। এ ব্যাপারে তদন্ত চলছে বলে জানিয়েছেন ডেপুটি শেরিফ অস্কার বুটাও।

৪২ বছর বয়স্ক এই অভিনেতার সবচেয়ে আলোচিত ছবি হচ্ছে ‘ম্যাট্রিক্স’। এর তিনটি পর্বেই নিও চরিত্রে অভিনয় করেন তিনি। যার মধ্যে দুটি পর্বই ১৯৯৯ সালে মুক্তি পায়। শেষ পর্বটি মুক্তি পায় ২০০০ সালে। তিনটি ছবি মিলিয়ে সারা বিশ্বে ছবিটি ১.৬ বিলিয়ন ডলার আয় করে।