করন, রাভিনার ফ্যাশন-মিউজিক উদ্বোধন
বলিউড পরিচালক করণ জোহর ও অভিনেত্রী রাভিনা টেন্ডন একটি ব্যাতিক্রমধর্মী মিউজিক অ্যালবামের কাজ শুরু করেছেন। গত ১৯ মার্চ সোমবার মুম্বাই-এ তারা ‘প্যাশন’ নামের এই মিউজিক অ্যালবামের উদ্বোধন করেন।
তবে এই অ্যালবামকে গতানুগতিক অন্য মিউজিক অ্যালবামের মতো মনে করলে ভুল করবেন। কারন ‘প্যাশন’ হচ্ছে ফ্যাশন ও মিউজিকের সংমিশ্রন, যার অনেকটাই পশ্চিম থেকে ধার করা। যে ধারাটির প্রবর্তক ভারসাচ্চি ও আরমানির মতো খ্যাতনামা ডিজাইনাররা।
প্যাশন দিল্লির নামকরা ডিজাইনার মানব গাঙ্গয়ানির চিন্তার ফসল। তিনি তার আইডিয়া বাস্তবায়নে বিখ্যাত সরোদ বাদক আমজাদ আলি খানের দুই ছেলে আমান আলি খান ও অয়ন আলি খানের সরোদ বাদন আর ফ্যাশনকে একত্রিত করেছেন। যাকে বলা হচ্ছে ফ্যাশন-মিউজিক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করন জোহর ও রাভিনা টেন্ডন। তারাই মুলত এই অ্যালবামের কাজ শুরুর ঘোষনা দেন।
এছাড়াও এই অনুষ্ঠানে জ্যাকি শ্রফ, গায়ক অনুপ জালোটা ছাড়াও টিভির কিছু আরো কিছু জনপ্রিয় তারকা উপস্থিত ছিলো।
