২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভিনেতা রাসেল ক্রো এবার পরিচালনায়

‘গ্লাডিয়েটর’খ্যাত অস্ট্রেলিয় অভিনেতা রাসেল ক্রো এবারে পরিচালনায় নামছেন। ইউনিভার্সাল ও ইমাজিন এন্টারটেইনমেন্ট এর ব্যানারে নির্মিতব্য ‘ব্রা বয়েজ’ নামের ছবিটি দিয়েই তিনি শুরু করতে যাচ্ছেন তার পরিচালনার কাজ। সিডনিতে আন্ডারগ্রাউন্ড সার্ফিং মুভমেন্টের সাথে জড়িত তিন ভাইয়ের কাহিনী নিয়ে তৈরি হবে এই ছবি। অস্ট্রেলিয়ার সার্ফ কমিউনিটির সাংস্কৃতিক সংঘাতের এক সত্য ঘটনা উঠে আসবে এতে। ছবির প্রযোজক ব্রায়ান গ্রেজার, চিত্রনাট্য লিখবেন স্টুয়ার্ট বেটি।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2007, 08:35 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

একটি প্রামাণ্য চিত্রের অনুপ্রেরণায় এই ছবি তৈরি করতে যাচ্ছেন ক্রো। ছবিতে তিনি নিজে অংশ নেবেন কিনা তা এখনো ষ্পষ্ট নয়।

‘এ বিউটিফুল মাইন্ড’ ও ‘সিন্ডারেলা ম্যান’ এর পরে অতি সম্প্রতি ডেনজেল ওয়াশিংটন এর সঙ্গে রিডলি স্কট পরিচালিত ‘আমেরিকান গ্যাংস্টার’ ছবিতে অভিনয় করেন ক্রো। ছবিটি পরিবেশন করবে ইউনিভার্সাল।