২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হ্যাট্রিকে বাধ সেঁধেছে বিশ্বকাপ

যেমনটা ভেবেছিলেন হয়েছে তার উল্টো। বিশ্বকাপকে সামনে রেখে মিলন লুথারিয়া বানিয়েছিলেন ‘হ্যাট্রিক’ এই আশায় যে বিশ্বকাপের মৌসুমে ক্রিকেট নিয়ে বানানো তার এই ছবি নির্ঘাৎ দর্শক খাবে। খায়নি।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2007, 08:51 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

শুধু তাদেরটা না, নতুন পুরোনো, ক্রিকেটিয় বা অক্রিকেটিয় সব ধরনের ছবিই মুখ থুবরে পরেছে হলগুলোতে।

মান বাঁচাতে মিলন অবশ্য বলেছেন, “আমরা আগে থেকেই মানসিকভাবে প্রস্তুত ছিলাম যে খেলার সময় বাজার একটু মন্দা যাবে। তবে পুরোটাই যে খারাপ যাচ্ছে তা নয়। বলা যায় ধীরে যাত্রা শুরু হয়েছে আমাদের। শনিবার বাংলাদেশ  -  ভারত ম্যাচের কারণে দর্শক কম ছিল, রবিবারে অবস্থা ছিল মোটামুটি তবে সোমবারে হলগুলো ফাঁকা হতে শুরু করে বারমুডার সাথে ভারতের খেলার কারণে।”

তবু এর মধ্যে যারা দেখেছেন তাদের কাছে কেমন লেগেছে হ্যাট্রিক। “ কেউ কেউ খুব ভাল বলেছে, কারো কারো কাছে একেবারেই ভালো লাগেনি। কারো কারো মতে ‘ট্যাক্সি নম্বর ৯২১১’ তুলনামূলকভাবে ভাল, কেউ কেউ বলেছে ট্যাক্সির ধারে কাছেও আসে না হ্যাট্রিক।” বলেছেন মিলন নিজেই।

“আসলে হয়েছে কি”, মিলন ব্যাখ্যা করে বলেন, “দর্শক চেয়েছিল একটা কমেডি ছবি দেখতে। কিন্তু হ্যাট্রিক তা নয়। হিউমারের সাথে আবেগ আর নাটকীয়তার মিশেল দিয়ে বানানো হয়েছে এই ছবি। তবে যা হোক, আমরা শিখলাম।”

হ্যাট্রিকের হতাশা কাটিয়ে মিলন তার পরের ছবি নিয়ে কাজ শুরু করতে যাচ্ছেন। বড় বাজেটের এই ছবিতে বিপুল সংখ্যক তারকার সমাবেশ ঘটানোর ইচ্ছে তার। তবে এর মধ্যে মাত্র সঞ্জয় দত্তকে নিশ্চিত করতে পেরেছেন তিনি। চিত্রনাট্যকার সেই রজত অরোরা। ট্যাক্সি আর হ্যাট্রিকের চিত্রনাট্যকারও ছিলেন তিনি।