২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিং লিয়ারের চরিত্রে অমিতাভ

ঋতুপর্ণ ঘোষ পরিচালিত ইংরেজি চলচ্চিত্রে অভিনয় করছেন অমিতাভ বচ্চন এটা কয়েক সপ্তাহের বাসি খবর। তখন এ সম্বন্ধে আরও বিস্তারিত জানা না গেলেও সম্প্রতি এ সম্পর্কে আরো তথ্য প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। চলচ্চিত্রটির সম্ভাব্য নাম ‘দি লাস্ট লিয়ার’। চলচ্চিত্রটি উৎসর্গ করা হবে উৎপল দত্তকে কারন এর কাহিনীও সাজানো হয়েছে তার ‘আজকের সাজাহান’ চলচ্চিত্র অবলম্বনে যার মূল প্রেরণা সেক্সপিয়ারের ‘কিং লিয়ার’।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2007, 05:56 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

চলচ্চিত্রটির প্রযোজক অরিন্দম চৌধুরী জানান, অমিতাভ যখন জানতে পারলো এই চলচ্চিত্রটি তৈরী করা হচ্ছে উৎপল দত্তের বাংলা চলচ্চিত্র অবলম্বনে তখনই তিনি এই চলচ্চিত্রে কাজ করতে রাজি হয়ে যান। কারণ অমিতাভ চলচ্চিত্রে তার ক্যারিয়ার শুরু করেছিলেন ‘সাত হিন্দুস্থানি’ তে উৎপল দত্তের সঙ্গে।

অরিন্দম আরো জানান, শেক্সপিয়ারের কিং লিয়ার চরিত্রের জন্য অমিতাভই ছিল তাদের প্রথম পছন্দ। 

অমিতাভ বচ্চন এবং প্রীতি জিনতার পর ঋতুপর্ণ ঘোষের এই ছবিতে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন অর্জুন রামপাল। এছাড়া অভিনয় করবেন দিব্যা দত্ত এবং শেফালী শাহ।