এবারের অস্কারের টুকিটাকি
অভিনেতা পিটার ও’টুল ‘ভেনাস’ চলচ্চিত্রের জন্য এবার নিয়ে অষ্টমবারের মতো অস্কারে নমিনেশন পেলেন। সেটা তিনি পেতেই পারেন। কিন্তু ঘটনা হলো এ পর্যন্ত তিনি একবারও অস্কারকে নিজের থলিতে ভরতে পারেননি। এবার যদি পেয়ে যান অস্কার তো ভালো যদি না পান তাহলে তিনি ঢুকে যাবেন রেকর্ড বুকে। অভিনেতা ক্যাটাগরিতে সবচেয়ে বেশিবার অস্কারে নমিনেশন পেয়েও জিততে না পারার রেকর্ড।
তিনটি গান নমিনেশন পেয়েছে লাইভ অ্যাকশান চলচ্চিত্র ‘ড্রিমগার্লস’ থেকে। এর আগে এমন ঘটনা ঘটেছিলো কেবল অ্যানিমেটেড চলচ্চিত্র ‘দি লায়ন কিং’ এবং ‘বিউটি এন্ড দি বিস্ট’ এর ক্ষেত্রে।
এবারে ‘লিটল চিলড্রেন’ ছবির জন্য নমিনেশন পাওয়া ৩১ বছর বয়স্ক কেট উইন্সলেট সবচেয়ে কম বয়সী অভিনেত্রী হিসাবে মোট ৫ বার নমিনেশন পেয়েছেন। ইতিমধ্যে কেট ১৯টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। এক্ষেত্রে পূর্বতন রেকর্ড হলো অলিভিয়া ডি হ্যাভিল্যান্ড এর ক্ষেত্রে। তিনি তার ৩৩ বছর বয়সে ৫টি নমিনেশন পেয়েছিলেন। ততদিনে অবশ্য তিনি ৩৩ টি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন।
এবারে ‘দি ডেভিল ওয়্যারস প্রাদা’ চলচ্চিত্রের জন্য নমিনেশন পেয়েছেন মেরিল স্ট্রিপ। এবার নিয়ে তিনি ১৪তম বার নমিনেশন পেলেন। এটা অভিনয়ের নমিনেশনের ক্ষেত্রে রেকর্ড। ১২ বার নমিনেশন পেয়ে রানার আপ জ্যাক নিকলসন ও ক্যাথেরিন হেপবার্ন।
অ্যারান আরকিন ৩৮ বছরের ব্যবধানে এবার আবার নমিনেশন পেয়েছেন। তিনি সর্বশেষ নমিনেশন পেয়েছিলেন ১৯৬৮ সালে। অবশ্য এক্ষেত্রে রেকর্ডের অধিকারী আছেন আরো একজন, হেনরী ফোন্ডা। তিনি ৪১ বছরের ব্যবধানে নমিনেশন পেয়েছিলেন। প্রথমবার পেয়েছিলেন ১৯৫৩ সালে, দ্বিতীয়বার পান ১৯৯১ সালে।
৭১টি অক্ষর এবং ১২টি শব্দের ‘বোরাত: কালচারাল লার্নিংস অফ অ্যামেরিকা ফর মেক বেনিফিট গ্লোরিয়াস ন্যাশন অফ কাজাখাস্তান’(ইড়ৎধঃ: ঈঁষঃঁৎধষ খবধৎহরহমং ড়ভ অসবৎরপধ ভড়ৎ গধশব ইবহবভরঃ এষড়ৎরড়ঁং ঘধঃরড়হ ড়ভ কধুধশযংঃধহ) সবচেয়ে লম্বা টাইটেল নিয়ে এবারের অস্কারে নমিনেশন পেয়ে রেকর্ড করেছে। ফিকশন ক্যাটাগরিতে এর কাছাকাছি রয়েছে ৫৪ অক্ষরের ‘ড. স্ট্রেঞ্জ লাভ অর: হাউ আই লার্নড টু স্টপ ওরিয়িং এন্ড লাভ দি বম্ব’ (উৎ. ঝঃৎধহমবষড়াব ড়ৎ: ঐড়ি ও খবধৎহবফ ঃড় ঝঃড়ঢ় ডড়ৎৎুরহম ধহফ খড়াব ঃযব ইড়সন) আর ডকুমেন্টরির ক্ষেত্রে আছে ৬৫ অক্ষরের ‘ফরএভার একটিভিস্ট: স্টোরিজ ফ্রম দি ভেটেরানস অফ এ আব্রাহাম লিঙ্কন ব্রিগেড’ (ঋড়ৎবাবৎ অপঃরারংঃং: ঝঃড়ৎরবং ভৎড়স ঃযব ঠবঃবৎধহং ড়ভ ঃযব অনৎধযধস খরহপড়ষহ ইৎরমধফব) ।
এবারের অস্কার ভিষয়ক আরো কিছু তথ্য নিচে দেওয়া হলো:
এ বছরের অস্কার উপস্থাপনায়: প্রথমবারের মতো এলেন ডিজেনেরেস।
অস্কার পুরষ্কার নেয়ার পর বক্তব্য দেয়ার নির্ধারিত সময় : ৪৫ সেকেন্ড। (যদিও অনেকেই এটা মানেন না)
এবারের অস্কার বিজয়ীদের জন্য নির্বাচকদের সংখ্যা : ৫,৮৩০ জন।
অস্কার প্রদান অনুষ্ঠানের আসন সংখ্যা : ৩,৩০০।
আসন গ্রহণ করতে সাহায্য করবে : ২৫০ জন।
টিকেট টেকার : ৪০ জন।
মিলনায়তনের বাইরের আসনসংখ্যা : ৬১২ টি।
অনুষ্ঠান কার্যালয়ের কর্মীসংখ্যা : প্রায় ৩০০ জন।
অনুষ্ঠানের কাজে ব্যবহৃত পরিবহনের সংখ্যা : প্রায় ১০০ টি।
ক্যামেরা ব্যবহার করা হবে : প্রাক অনুষ্ঠানের জন্য ১৪ টি হাই ডেফিনেশন ক্যামেরা এবং অনুষ্ঠান চলাকালীন সময় ২০ টি ক্যামেরা।
ক্রুর সংখ্যা : প্রাক অনুষ্ঠানের সময় প্রায় ১৩০ জনের মতো এবং অনুষ্ঠান চলাকালীন ৩৫০ জন।
অস্কার নিয়ে প্রথম টেলিভিসন শো’ : ১৯ মার্চ, ১৯৫৩।
দীর্ঘতম টিভি শো’ : ২০০২ সালের ৭৪ তম একাডেমি অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। সময় : ৪ ঘন্টা ২৩ মিনিট।
স্বল্পতম সময়ের টিভি শো’ : ১৯৫৯ সালের ৩১ তম একাডেমি অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। সময় : ১ ঘন্টা ৪০ মিনিট।
