২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিল্মফেয়ার এওয়ার্ডের টুকিটাকি

ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড এ বছর পুর্তি করলো তাদের সুবর্ণ জয়ন্তী। বলিউডের চলচ্চিত্র জগতে এই পুরস্কারটি সবচেয়ে মর্যাদার আসনে অধিষ্ঠিত। গত পঞ্চাশ বছরে এই পুরস্কার প্রদানকে কেন্দ্র করে ঘটেছে নানান মজাদার ঘটনা। তারই কয়েকটি তুলে ধরা হলো এখানে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2007, 08:38 PM

Updated : 26 Apr 2022, 02:04 PM

প্রথম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড প্রদান মুম্বাইয়ের মেট্রো থিয়েটারে অনুষ্ঠিত হয় ১৯৫৪ সালের ২১ মার্চ। সম্মানিত অতিথি হিসাবে সেখানে উপস্থিত ছিলেন বিখ্যাত অভিনেতা গ্রেগরি পেক। আমন্ত্রিত হয়ে বা স্বেচ্ছায় নয়

প্রথম পুরস্কার প্রদান করা হয়েছিলো সর্বমোট ৫টি ক্যাটাগরিতে। সেখানে ‘দো বিঘা জমিন’ সেরা চলচ্চিত্রের মর্যাদা পায় এবং একই চলচ্চিত্রের জন্য বিমল রায় পান সেরা পরিচালকের মর্যাদা।

লতা মুঙ্গেশকর একবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড গ্রহণে অস্বীকৃতি জানিয়েছিলেন, কারন পুরস্কারের মেডেলটি ছিলো একটি নগ্ন মেয়ের প্রতিকৃতি। এমন একটি মেডেল তিনি গ্রহন করতে পারবেন না বলে সাফ জানিয়ে দেন। অবশেষে মেডেলটি একটি রুমাল দিয়ে ঢেকে দেওয়ার পর তিনি তা গ্রহন করেন।

১৯৬২ সালে শাম্মী কাপুর খুব আশা করেছিলেন যে এবার ‘প্রফেসর’ এর জন্য তিনি পুরস্কার পাচ্ছেনই পাচ্ছেন। কিন্তু শেষ পর্যন্ত পুরস্কারটি ‘রাখি’ চলচ্চিত্রের জন্য অশোক কুমারের ঝুলিতে জমা হয়। শাম্মী কাপুর কয়েকদিনের ভেতরই একটা চিঠি পান অশোক কুমারের কাছ থেকে। সেখানে লেখা ছিলো, পুরস্কার আশা করার পর না পাওয়াটা খুবই মর্মবেদনার কারণ অবশ্যই এবং সেই সঙ্গে তিনি সবিনয়ে এটাও জানান, এই পুরস্কারটা আসলে শাম্মী কাপুরেরই পাওয়া উচিত ছিলো।

‘দেবদাস’ এর জন্য বৈজয়ন্তীমালাকে নির্বাচিত করা হয় সেরা সহ অভিনেত্রী হিসাবে। কিন্তু তিনি তা নিতে অস্বীকৃতি জানান। কারণ হিসাবে জানান, তিনি এই চলচ্চিত্রের প্রধান অভিনেত্রী, সুচিত্রা সেন নয়। কাজেই তাকে পুরস্কার দিলে মূল অভিনেত্রী হিসাবেই দেওয়া উচিত।

১৯৭৫ সালে যশ চোপড়ার ‘দিওয়ার’ সকল ক্যাটাগরিতে পুরস্কার জিতে নেয়। শুধু সেরা অভিনেতার পুরস্কারটি ছাড়া। সেটি পেয়েছিলেন অমিতাভ বচ্চন।

আশ্চর্যজনকভাবে বলিউডের সর্বকালের সেরা ব্লকবাস্টার চলচ্চিত্র ‘শোলে’ কেবলমাত্র একটি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছিল । তা ও আবার সম্পাদনা ক্যাটাগরিতে।

ফিল্মফেয়ারে অসংখ্য পুরস্কার জিতে নেওয়ার পর লতা মুঙ্গেশকর তাকে আর মনোনয়ন না দেওয়ার জন্য পরামর্শ দেন ফিল্মফেয়ার কর্তৃপক্ষকে। এত করে নতুন প্রতিভাবানরা তাদের কাজের স্বীকৃতি পাবে বলে তিনি জানান। কিন্তু ১৯৯৫ সালে ‘হাম আপকে হ্যায় কৌন’ চলচ্চিত্রের গানের ব্যাপক জনপ্রিয়তার কারনে আবার তিনি সেরা প্লেব্যাক সিঙ্গার নির্বাচিত হন।

১৯৯১ সালের ঘটনা। অনুষ্ঠানের শেষ পর্যায়ে অমিতাভ বচ্চন দাড়িয়ে ছিলেন পুলের পাশে। পুলটি ঢাকা ছিলো বোর্ড দ্বারা। এক পর্যায়ে অটোগ্রাফ শিকারীর পাল্লায় পড়েন তিনি। তাদের ভারে পুল ঢেকে রাখা বোর্ড ভেঙ্গে যায়। অমিতাভ তখন পাশে দাড়িয়ে থাকা রাখীকে সিনেমার নায়কের মতোই ঝাঁপিয়ে পড়ে তার পতন ঠেকান।