২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাইফের পর এবার ঋত্বিক

সাইফের পর এবার শয্যাশায়ী হলেন আরেক হলিউড হার্টথ্রব ঋত্বিক রোশান। দিনরাত চব্বিশ ঘন্টা আশুতোষ গোয়ারিকারের ‘যোদ্ধা আকবর’ ছবির শুটিং করার ফাঁকে প্রতি সন্ধ্যায় ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডের অনুষ্ঠানের রিহার্সাল আবার এরই মাঝে সিঙ্গাপুরে গিয়ে একটা বিজ্ঞাপনের কাজে ব্যস্ত থাক  --  সব মিলিয়ে কোই মিল গ্যয়া’র এই কাহিল তারকা এখন ভাইরাস জ্বরে কাবু।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2007, 03:52 PM

Updated : 26 Apr 2022, 02:04 PM

বুধবার টেলিফোনে ভারতের ইন্ডিয়াএফএম এর সাংবাদিকের সঙ্গে টেলিফোনে ফিসফিস করে বললেন, “আমি এখন একেবারেই শয্যাশায়ী। জ্বর নিয়ে চব্বিশ ঘন্টা কাজ করেছি স্রেফ প্যরাসিটামল খেয়ে। আজকেই শুধু বিশ্রাম নিতে পারছি। সাইফের ওই অবস্থার পর আমাদের সবারই আসলে কাজের পরিমান কমিয়ে দেওয়া উচিত।”

আকবরের ভুমিকায় অভিনয় প্রসঙ্গে ঋত্বিক বলেন, “কোই মিল গ্যয়া থেকে ধুম ২ পর্যন্ত সব ছবিতেই অভিনয় করে মজা পেয়েছি আমি। তবে আকবরের চরিত্রে অভিনয় রকাটা ছির একেবারেই অন্যরকম অভিজ্ঞতা।”

অন্যরকমের মধ্যে একটা হলো তার উর্দু উচ্চারণ। এক উর্দুর অধ্যাপক প্রতিদিন লোকেশনে এসে তার উচ্চারণ তদারকি করতেন। ঋত্বিক বলেন,“ তাঁর দিক তেকৈ কোন অভিযোগ ছিল না। ফলে মনে হচ্ছে আমি ভালই করেছি।”

 ‘যোদ্ধা আকবর’ করার পর আপাতত কিছুদিন বিশ্রাম নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। “শরীরের প্রতি অবিচার হয়ে যাচ্ছে। একটা বিশ্রাম খুবই জরুরী।” বলেছেন তিনি।