২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৩ ফেব্র“য়ারি চারুকলার বকুলতলায় কনসার্ট

শচীন দেব বর্মনের চিরসবুজ গানের প্রতি সব বয়সের মানুষের আকর্ষণ যে প্রবল সেটা একালের ব্যান্ড ফিউশন থেকেও টের পাওয়া যায়। তারই এক নমুনা তুলে ধরছেন সন্দিপন। ২৩ ফেব্র“য়ারি চারুকলার বকুলতলায় এক কনসার্টের প্রকাশ করা হবে তার ‘ ট্রিবিউট টু এস ডি বর্মন ও আর ডি বর্মন’ অ্যালবাম। সাউন্ড মেশিন তাদের মিউজিক কার্যক্রমের অংশ হিসেবে বের করছে এই অ্যালবাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2007, 06:05 PM

Updated : 26 Apr 2022, 02:04 PM

অ্যালবামে আর ডি বর্মণ ও এস ডি বর্মণের জনপ্রিয় কয়েকটি গান থাকছে। নতুন করে গানগুলির সঙ্গীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার। এর আগে বাপ্পা মজুমদারের সঙ্গীত আয়োজনে সন্দিপন একটি অ্যালবাম বের করেছিলেন। সেদিক থেকে বলতে গেলে বাপ্পার সাথে এই অ্যালবামে দ্বিতীয়বারের মতো জুটি বাঁধলেন তিনি।

বকুলতলার ওই অনুষ্ঠান থেকে আরো একটি অ্যালবাম প্রকাশ করা হবে। নাম বিপ্রতীপ। এটি লালন ব্যান্ডের প্রথম অ্যালবাম।

অ্যালবামগুলি প্রকাশ উপলক্ষেই আয়োজন করা হয়েছে কনসার্টের । বিকাল ৫টা থেকে শুরু হবে কনসার্ট। সন্দিপন, লালন ছাড়াও এই কনসার্টে অংশ নেব্নে শায়ান ও ব্যান্ড ‘চিৎকার’। কনাসার্টটি সকলের জন্য উন্মুক্ত।