অ্যাশ অভিষেকের নামে সন্তানের নামকরণ করছেন ব্রিটিশ পরিচালক
অ্যাংলো - এশিয়ান চলচ্চিত্র পরিচালক গুরিন্দার চাধা তার যমজ সন্তানের নাম রাখতে চান অভিষেক বচ্চন আর ঐশ্বরিয়া রায়। ‘বেন্ড ইট লাইক বেকহাম’ ছবির এই পরিচালক বৃহষ্পতিবার টাইমস অফ ইন্ডিয়াকে জানিয়েছেন তার এ বাসনার কথা।
“জমজের মধ্যে একটা ছেলে আর একটা মেয়ে হলে ওদের ডাকবো অ্যাশ আর অভিষেক বলে।” বলেছেন গুরিন্দার। সন্তান ভুমিষ্ট হওয়ার সম্ভাব্য সময় আগামী জুলাইয়ের যে কোন এক দিন।
ব্রাড পিট আর এঞ্জেলিনা জোলির অনুকরণে অ্যাশ - অভিষেকের জুটিকে ‘ভারতের ব্রাঞ্জেলিনা’ বলে ডাকা হয়। অনেক জল্পনা - কল্পনার অবসান ঘটিয়ে জানুয়ারি মাসে তাদের মধ্যে বাগদান সম্পন্ন হয়েছে।
গুরিন্দার পরিচালিত ‘ব্রাইড অ্যান্ড প্রেজুডিস’ ছবিতে ঐশ্বরিয়া অভিনয় করেছিলেন। গুরিন্দার তার পরবর্তী ছবি ‘ডালাস’ এর কাজ শুরু করবেন সন্তান ভুমিষ্ট হওয়ার পরে।
‘ছবি তৈরির সাথে তো সন্তান জন্মদানের অভিজ্ঞতার কোন তুলনা চলে না।’ টাইমস অফ ইন্ডিয়ার এক প্রশ্নের জবাবে বলেন গুরিন্দার। ‘ডালাস ছবিটা আমি ছেড়ে দিতে চেয়েছিলাম। কিন্তু কিছু পরিচালক বললো, আমারই এটা করা উপিত। তাই..’
এ সপ্তাহেই রানী এলিজাবেথ কর্তৃক বৃটেনের সম্মানজনক উপাধি অর্ডার অফ দি ব্রিটিশ এম্পায়ার এ ভুষিত হন গুরিন্দার।
