বচ্চনের অভিনয়ে মুগ্ধ হয়ে রোলস রয়েস উপহার দিলেন বিধু বিনোদ
‘একলব্য’ ছবিতে অমিতাভ বচ্চনের অভিনয় দেখে মুগ্ধ হয়ে বিধু বিনোদ চোপড়া তাকে একটা আনকোড়া রোলস রয়েস উপহার দিলেন।
৬৪ বছর বয়ষ্ক বচ্চন ওই ছবিতে শশ্র“মন্ডিত এক রাজকীয় দ্বাররক্ষীর ভুমিকায় অভিনয় করেছেন। এ মাসের শেষ দিকে ছবিটি মুক্তি পাবে।
বচ্চনের অভিনয়ে মুগ্ধ ছবির পরিচালক বিধু বিনোদ চোপড়া অমিতাভের হাতে তুলে দিয়েছেন এই বিলাসবহুল ফ্যান্টম সেডান, ভারতীয় বাজারে যার মূল্য ৭ লাখ ৯০ হাজার ডলার।
‘উনি আমাকে অসাধারণ একটা অভিনয় উপহার দিয়েছেন।” উপহারের কারণ ব্যক্ত করতে গিয়ে বলেছেন গত বছরের সবচেয়ে সফল ছবি ‘লাগে রাহো মুন্নাভাই’ এর এই পরিচালক।
একলব্যতে অমিতাভ বচ্চন ছাড়াও অভিনয় করেছেন সাইফ আলী খান, জ্যাকি শ্রফ এবং আরো অনেকে। এদের অনেকে মজা করে বিনোদ চোপড়াকে জিজ্ঞেস করেছেন, তাদের গাড়ী কোথায়?
এ প্রসঙ্গে এক টেলিভিশন সাক্ষাৎকারে চোপড়া হেসে মন্তব্য করেন, “সবাই খুব ভালো অভিনয় করেছে। কিন্তু সবাইকে গাড়ী দেওয়ার সামর্থ তো আমার নেই।”
