৬ ফেব্রুয়ারি দীপা খন্দকার - সুজনের বিয়ের অনুষ্ঠান
বিয়ে আর বিয়ের অনুষ্ঠান একসঙ্গে হওয়া বাঞ্ছনীয় হলেও সবসময় তা হয় না। বিশেষ করে প্রেম করে যারা বিয়ে করেন তাদের জন্য এ অনেকটা বিধিলিপির মতো। জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকারকেও এই নিয়তি মেনে নিতে হয়েছে। ২৭ মে ২০০৬ তারিখে সহকারী পরিচালক সুজনকে বিয়ে করার ৮ মাস পরে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করতে হচ্ছে এই দম্পতিকে। ইস্কাটনের এক কমিউনিটি সেন্টারে আজ ৬ ফেব্র“য়ারি এই অনুষ্ঠান হবে।
সুজন জানান, ২০০৬ সালে মে মাসে গিয়াসউদ্দিন সেলিমের পরিচালানায় ‘১৩ কাহন’ নাটকে কাজ করতে গিয়ে তার সাথে দীপার পরিচয় হয়। সেই নাটকে সুজন সহকারী পরিচালক নয়, অভিনেতা হিসেবেই কাজ করেছিলেন। নাটকে দীপার সঙ্গে কয়েকটি দৃশ্যে অভিনয় করেন তিনি। আর তার ১১ দিন পরেই ২০০৬ সালের ২৭ মে তাদের বিয়ে হয়্। সুজন জানান, বিয়ের আগে নয়, বিয়ের পরেই প্রেম করেছেন তার্।া
বিবাহ অনুষ্ঠানের কেনাকাটায় মহাব্যস্ত দীপা অনুভুতির কথা ব্যক্ত করেছেন সংক্ষেপে। তার কথায়, “ভাই দম ফেলার ফুসরত নেই। কতকিছু যে কিনতে হয়। তবে দারুন ভাল লাগছে।”
গত ৩ ও ৪ ফেব্রুয়ারি এই দুই জনের গায়ে হলুদ হয় তাদের নিজ নিজ বাসায়।
