২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডনে এ বছরের জি কার্নিভালে থাকবেন শিল্পা, প্রিয়াঙ্কা ও এশা

২০০৬ সালে জি কার্নিভাল ব্যপকভাবে সফল হওয়ায় এবছর আবারো জি নেটওয়ার্ক লন্ডনে আয়োজন করতে যাচ্ছে ওই উৎসবের। এ মাসের ১৬, ১৭ ও ১৮ তারিখে লন্ডনের অলিম্পিয়ার গ্রান্ড হলে চলবে এই জমজমাট উৎসব। ইন্ডিয়াএফএম নিউজ ব্যুরো জানিয়েছে এ খবর।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 04 Feb 2007, 05:53 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

তিনদিনের এই অনুষ্ঠানে ভক্তরা বলিউডের হার্টথ্রব তারকাদের কাছাকাছি আসতে পারবেন। অটোগ্রাফ নেওয়া ছাড়া প্রিয় তারকার সঙ্গে ছবি তোলার দুর্লভ সুযোগও পাবেন তারা। বলিউড তারকাদের অনেকের সঙ্গে এই উৎসবে যোগ দেবেন শিল্পা শেঠী, প্রিয়াঙ্কা চোপড়া ও এশা দেওল।

সেলিব্রিটি বিগ্র ব্রাদার এর আলোচিত বিজয়ী শিল্পা শেঠী শুধু অটোগ্রাফই দেবেন না, মূল মঞ্চে উপস্থিত হয়ে সরাসরি সাক্ষাৎকারেও অংশ নেবেন।

বলিউড তারকারা ছাড়াও এই উৎসবে যোগ দেবেন পাকিস্তানের ক্রিকেটার শহীদ আফ্রিদি। তিনি ক্রিকেট ভক্তদের খেলার কিছু কৌশল শেখাবেন। বলিউডের এই সময়ের খ্যাতিমান গায়ক হিমেশ রেশমিয়া শোনাবেন গান। অনুষ্ঠানে আরো অনেকের সাথে থাকবেন বিশিষ্ট রন্ধনশিল্পী সঞ্জীব কাপুর।