২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন বছরে বাংলাদেশের অগ্রগতি দেখতে চান শিল্পীরা

২০০৭ শেষ। আরো একটি বছর কালের গর্ভে হারিয়ে যাচ্ছে। আসছে নতুন বছর। নানা ঘটনার মধ্য দিয়ে আমরা এই বছরটি অতিক্রান্ত করেছি। এর মধ্যে যেমন রয়েছে তীব্র বেদনার ঘটনা তেমনি ছিল আনন্দময় দিন। সবমিলিয়ে ২০০৭ সাল শেষে শুরু হচ্ছে নতুন বছর। নতুন বছর নিয়ে সবারই অনেক প্রত্যাশা। নতুন বছর নিয়ে তারকাদের আশা-প্রত্যাশার কথা তুলে ধরা হলো এখানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2007, 04:38 PM

Updated : 26 Aug 2022, 09:10 PM

ডিসেম্বর ৩০ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ২০০৭ শেষ। আরো একটি বছর কালের গর্ভে হারিয়ে যাচ্ছে। আসছে নতুন বছর। নানা ঘটনার মধ্য দিয়ে আমরা এই বছরটি অতিক্রান্ত করেছি। এর মধ্যে যেমন রয়েছে তীব্র বেদনার ঘটনা তেমনি ছিল আনন্দময় দিন। সবমিলিয়ে ২০০৭ সাল শেষে শুরু হচ্ছে নতুন বছর। নতুন বছর নিয়ে সবারই অনেক প্রত্যাশা। নতুন বছর নিয়ে তারকাদের আশা-প্রত্যাশার কথা তুলে ধরা হলো এখানে। তারিন, অভিনেত্রী নতুন বছরে আমার প্রত্যাশা হলো বাংলাদেশ যেন আরো সমৃদ্ধির দিকে এগিয়ে যায়। দেশের কোনো মানুষ যেন না খেয়ে থাকে। আমার নিজেকে নিয়ে বলতে গেলে আমি বলব, আরও ভালো অভিনয় করতে চাই। আমার অভিনয় যেন দর্শকের হৃদয় ছুয়ে যায়। ফাহমিদা নবী, সঙ্গীতশিল্পী ২০০৮ সাল আমি খুব সুন্দর দেখতে চাই। মানুষের জীবন যেন সব ধরনের জটিলতা থেকে মুক্তি পায়। আমি সবসময় স্বপ্ন দেখি দেশব্যাপী শুদ্ধ গানের চর্চা হবে। অনেক ভালো ভালো ছবি নির্মাণ হবে। আমি সেসব ছবিতে গান করব। মাহফুজ আহমেদ, অভিনেতা নতুন বছর নিয়ে তেমন কোনো প্রত্যাশা নেই। আমি কখনো পরিকল্পনা করে কাজ করি না। বিগত দিনগুলিতে যেভাবে কাজ করে আসছি ২০০৮ সালেও তেমন কাজ করে যেতে চাই। আমরা সবাই যেন ভালোভাবে কাজ করে যেতে পারি এটাই আমার প্রত্যাশা। আইয়ুব বাচ্চু, ব্যান্ডসঙ্গীতশিল্পী সবকিছুতো পরিকল্পনা করে হয় না। বর্তমানে আমাদের দেশ ক্রান্তিকাল থেকে কিছুটা সামনের দিকে এগিয়ে চলছে। আমি চাইব, আমার দেশ আরও সামনের দিকে এগিয়ে যাক। বিশ্বের বুকে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াক। আর সামনের দিনগুলোতে আরও ভালো গান করতে চাই। আজীবন গান নিয়েই থাকতেই চাই। তিশা, মডেল ও অভিনেত্রী নতুন বছর ভালো নাটক সিনেমা নির্মাণ হবে, এটা চাই। ভালো নাটকে কাজ করব, এই আর কি। সবাইকে আমার নতুন বছরের শুভেচ্ছা। বাপ্পা মজুমদার, শিল্পী ও সঙ্গীত পরিচালক আমাদের জীবন থেকে আরো একটি বছর কালের গর্ভে হারিয়ে গেল। এই বছরে কী হয়েছে কী হয় নাই এ সব না ভেবে সামনের বছরে ভালো কাজে এগিয়ে আসার আহবান করি সবাইকে। আসুন আমরা সবাই মিলে দেশ ও দশের কাজে নিয়োজিত হই। আর গান নিয়ে শুধুমাত্র একটি কথা, সবসময় ভালো গান করতে চাই। শ্রাবস্তী তিন্নী, মডেল ও অভিনেত্রী নতুন বছর নিয়ে আমার কোনো পরিকল্পনা নেই। আমি কোনো কাজই আগে থেকে পরিকল্পনা করে করি না। তবে সবসময় চাই যেন ভালোভাবে থাকতে পারি। অপূর্ব, মডেল অভিনেতা আমি আমার চারপাশের মানুষদের নিয়ে ভালো থাকতে চাই নতুন বছরে আমার প্রত্যাশা এই একটাই। আমি অভিনয় করি, সারা জীবন অভিনয় করে যেতে চাই। চলতি বছরটি আমার জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটি সময়। এই বছরে আমি অনেক ভালো ভালো নাটকে কাজ করার সুযোগ পেয়েছি। আশা করছি সামনের বছরগুলোতে আরো অনেক ভালো কাজ করব। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এনএল/এমআইআর/১০১৯ ঘ