ডিসেম্বর ২৭ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- 'তেরা চেহরা'র সাফল্য এবং 'কিসি দিন' এর পর আদনান সামি ও ভুষন কুমার আবার একত্রে কাজ করলেন নতুন অ্যালবামের জন্য। খবর ভারতীয় ওয়েবসাইটের।
টি সিরিজ থেকে ২৭ ডিসেম্বর প্রকাশিত অ্যালবামটির নাম 'বেস্ট ফ্রেন্ডস'। এবারের অ্যালবামে আদনান সামিকে আগের চেয়ে অনেক স্লিম দেখা যাবে।
এই অ্যালবামের 'আসসালামওয়ালেকুম' গানটি পরিচালনা করেছেন কোরিওগ্রাফার রেমো। গানটি লিখেছেন সামীর।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এএন/এমআইআর/১৮০৭ ঘ
bdnews24