২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদে হুমায়ূন আহমেদের দু'টি নাটক

কথাসাহিত্যিক, চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদ ঈদের জন্য দুটি নাটক নির্মাণ করেছেন। এগুলি হলো তিন খন্ডের নাটক 'তিন প্রহর' ও 'শওকত সাহেবের গাড়ি কেনা'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2007, 03:24 PM

Updated : 26 Aug 2022, 09:07 PM

ডিসেম্বর ১৮ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- কথাসাহিত্যিক, চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদ ঈদের জন্য দুটি নাটক নির্মাণ করেছেন। এগুলি হলো তিন খন্ডের নাটক 'তিন প্রহর' ও 'শওকত সাহেবের গাড়ি কেনা'। খন্ড নাটক 'তিন প্রহর' এনটিভিতে ঈদের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দিন রাত ৮টা ১৫মিনিটে প্রচারিত হবে। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, শাওন, চ্যালেঞ্জার, মাজনুন মিজান, কাজী আমিনুর, লেখা প্রমুখ। নাটকের কাহিনী গড়ে উঠেছে বিষ পানে মৃত একটি মেয়ের অলৌকিকভাবে বেঁচে ওঠাকে কেন্দ্র করে। এছাড়া 'শওকত সাহেবের গাড়ি কেনা' নাটকটি ঈদের দিন রাত ৮টা ৫০মিনিটে এটিএন বাংলায় প্রচারিত হবে। এ নাটকের কাহিনী গড়ে উঠেছে শওকত সাহেব নামে এক অবসরপ্রাপ্ত লোকের গাড়ি কেনাকে কেন্দ্র করে। গাড়ি কিনতে গিয়ে শওকত সাহেব নানা ঘটনা ঘটাতে থাকেন। নাটকের কেন্দ্রীয় চরিত্র শওকত সাহেবের ভূমিকায় অভনয় করেছেন চ্যালেঞ্জার। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, শাওন, মুনমুন আহমেদ, সৈয়দ হাসান সোহেল, কমল সহ অনেকে। এই দুই নাটক ছাড়াও হুমায়ূন আহমেদের লেখা আরেকটি নাটক প্রচারিত হবে চ্যানেল আইতে। নাটকটি পরিচালনা করেছেন মেহের আফরোজ শাওন। নাটকের নাম 'রহস্য'। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আলমগীর, রিয়াজ, শাওন, লাক্স তারকা মীম, চ্যালেঞ্জার, ডা. এজাজুল ইসলাম, ফারুক আহমেদ। নাটকটি ঈদের দিন রাত ৭টা ৫০মিনিটে প্রচারিত হবে। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এনএল/এমআইআর/১৯৩১ ঘ