২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সর্বকালের সেরা উৎসবের ছবি 'ইট'স আ ওয়ান্ডারফুল লাইফ'

জেমস স্টুয়ার্ট অভিনীত 'ইট'স আ ওয়ান্ডারফুল লাইফ' সর্বকালের সেরা ফেস্টিভ ছবি হিসেবে নির্বাচিত হয়েছে। ক্রিসমাসকে সামনে রেখে গ্রামোফোন কোম্পানি এইচএমভি পরিচালিত এক জরিপে উঠে এসেছে এই তথ্য। খবর ব্রিটিশ ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2007, 12:11 PM

Updated : 26 Aug 2022, 09:05 PM

ডিসেম্বর ১০ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- জেমস স্টুয়ার্ট অভিনীত 'ইট'স আ ওয়ান্ডারফুল লাইফ' সর্বকালের সেরা ফেস্টিভ ছবি হিসেবে নির্বাচিত হয়েছে। ক্রিসমাসকে সামনে রেখে গ্রামোফোন কোম্পানি এইচএমভি পরিচালিত এক জরিপে উঠে এসেছে এই তথ্য। খবর ব্রিটিশ ওয়েবসাইটের। ১৯৪৬ সালে নির্মিত এই ছবিটির পরিচালক ছিলেন ফ্রাঙ্ক কাপরা। ফিলিপ ভ্যান ডোরেন স্টেমের ছোট গল্প 'দ্য গ্রেটেস্ট গিফট' অবলম্বনে ছবিটি নির্মিত হয়েছিল। এইচএমভির জরিপে ৫টি সেরা ছবির তালিকা তৈরির উদ্যোগ নেওয়া হয়। প্রায় সড়ে ৭ হাজার মানুষ এই জরিপে অংশ নিয়েছিল। তাদের ভোটেই এই ছবিটি তালিকায় সর্বকালের সেরা ছবির মর্যাদা পেয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে 'দ্য স্নোম্যান' এবং তৃতীয় অবস্থানে আছে ১৯৯০ সালে নির্মিত কমেডি ছবি 'হোম অ্যালোন'। নিচে জরিপে নির্বাচিত প্রথম দশটি ছবির তালিকা দেয়া হল : ১. ওয়ান্ডারফুল লাইফ ২. স্নোম্যান ৩. হোম অ্যালোন ৪. মাপেট ক্রিসমাস ক্যারল ৫. মিরাকল অন থারটি ফোর্থ স্ট্রিট (১৯৯৪) ৬. সান্তা ক্লস দ্য মুভি ৭. হোয়াইট ক্রিসমাস ৮. ডাই হার্ড ৯. নাইটমেয়ার বিফোর ক্রিসমাস ১০. মিরাকল অন থারর্টি ফোর্থ স্ট্রিট (১৯৪৭) বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এমআইআর/১৮০১ ঘ