ডিসেম্বর ৫ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- বান্ধবী প্যারিস হিলটনের সঙ্গে শনিবার সন্ধ্যায় স্ক্যান্ডিনেভিয়ান স্টাইল ম্যানসনে এক পার্টিতে যোগ দিয়েছিলেন ব্রিটনি স্পিয়ারস। অভিযোগ উঠেছে, সেখান থেকে ২৮ হাজার ২০০ ডলার মূল্যের কিছু কোট নিয়ে কেটে পরেছেন তিনি। খবর মার্কিন ওয়েবসাইটের।
২৬ বছর বয়স্ক পপ গায়িকা পার্টিস্থল ত্যাগ করার সময় নিজের ও বান্ধবীর জন্য অতিরিক্ত কয়েকটি কোট নিয়ে সটকে পরেন বলে পার্টিতে উপস্থিত অনেকে অভিযোগ করেছেন।
ব্রিটনির ক্লিপ্টোম্যানিয়া রয়েছে বলে অনেকে ধারণা করেন। এই মানসিক ব্যাধি রোগীকে চুরি কর্মে প্ররোচিত করে থাকে। এর আগেও ব্রিটনি একাধিকবার চুরি করতে গিয়ে ধরা পরেন।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এএন/এমআইআর/১৫৪৫ ঘ.
bdnews24