২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাহ আব্দুল করিম আবার অসুস্থ

বাউল গায়ক শাহ আবদুল করিম আবার অসুস্থ হয়ে পড়েছেন। ২৭ নভেম্বর মঙ্গলবার হঠাৎ করে ৯৩ বছর বয়সী এই শিল্পী অসুস্থ হয়ে পড়েন। হবিগঞ্জের কালিনী নদীর তীরে নিজ বাসায় অসুস্থ হয়ে পড়লে তাঁকে সঙ্গে সঙ্গে সিলেটের দরগাহ গেট এলাকার নুরজাহান জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি এই হাসপাতালের তৃতীয় তলার ২৮ নম্বর কেবিনে ডাঃ নাসিম আহমেদের তত্তাবধানে রয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2007, 09:45 AM

Updated : 26 Aug 2022, 09:02 PM

ডিসেম্বর ৩ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- বাউল গায়ক শাহ আবদুল করিম আবার অসুস্থ হয়ে পড়েছেন। ২৭ নভেম্বর মঙ্গলবার হঠাৎ করে ৯৩ বছর বয়সী এই শিল্পী অসুস্থ হয়ে পড়েন। হবিগঞ্জের কালিনী নদীর তীরে নিজ বাসায় অসুস্থ হয়ে পড়লে তাঁকে সঙ্গে সঙ্গে সিলেটের দরগাহ গেট এলাকার নুরজাহান জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি এই হাসপাতালের তৃতীয় তলার ২৮ নম্বর কেবিনে ডাঃ নাসিম আহমেদের তত্তাবধানে রয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, ৫ ডিসেম্বর বুধবার তাঁর একটি অপারেশন হবে। হাসপাতালের পরিচালক ডাঃ নাসিম আহমেদ জানিয়েছেন, "শাহ আবদুল করিমের মূত্রথলিতে মাংস বেড়ে গিয়েছে। এ জন্য টিইউআরপি (টার্ন ইউরিট্রেল রিসেকসন অব পস্ট্রেইট) নামে একটি অপারেশন করতে হবে। আশা করছি অপারেশনের পর তিনি সুস্থ হয়ে উঠবেন।" এ বছর জুলাই মাসে লন্ডন প্রবাসী বাঙালীদের আয়োজনে কনসার্টের উদ্দেশ্যে লন্ডন গিয়ে শাহ আবদুল করিম প্রথম অসুস্থ হয়ে পড়েন। পরে প্রবাসী বাঙালীদের সহায়তায় লন্ডনে তাঁর চিকিৎসা হয়। অবস্থার কিছুটা উন্নতি হলে বাংলদেশে ফিরে আসেন তিনি। কিছুদিন সুস্থ থাকার পর আড়াই মাস আগে ফের তিনি অসুস্থ হয়ে পড়লে 'অপটিক্যাল ইউরোপ্রটোমি ' নামে একটি অপারেশন করা হয়। এরপর কিছুদিন ভালো থাকার পর স