ডিসেম্বর ২ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ভারতের স্টার প্লাস চ্যানেলের 'কিউঁকি সাস ভি কাভি বহু থি'র গৌতম ভিরানী চরিত্রে রুপদানকারী সুমিত সচদেব বিয়ে করতে যাচ্ছেন। ডিসেম্বরের ৯ তারিখে দিল্লীর মেয়ে অমৃতা গুজরালকে বিয়ে করবেন তিনি। অমৃতা টাইমস অফ ইন্ডিয়ার মিডিয়া মার্কেটিং প্রধান হিসেবে কাজ করছেন। খবর ভারতীয় ওয়েবসাইটের।
দুজনের পছন্দেই হচ্ছে এ বিয়ে। আড়াই বছর ধরে তাদের মধ্যে সম্পর্ক ছিল।
প্রথাগত পাঞ্জাবী আচার অনুযায়ী বিয়ে হবে তাদের। ১০ ডিসেম্বর হবে বিবাহোত্তর সংবর্ধনা। তারপর এই যুগল হানিমুনে যাবেন কেরালায়।
বিবাহ উৎসব দিল্লীতে হবে বলে সুমিত পরিকল্পনা করছেন বন্ধুদের জন্য মুম্বাইতে এবং তার শহরে ছোট দুটি পার্টির আয়োজন করবেন। বিয়ে উপলক্ষে সুমিত একমাসের ছুটি নিচ্ছেন বালাজী টেলিফিল্মস থেকে।
সুমিত বলেন, " আমার পরিবার আমাদের সম্পর্কের ব্যাপারে প্রথম থেকেই জানতেন এবং মেনে নিয়েছিলেন। দুজন দুই জায়গায় থাকতাম। অমৃতা মাঝে মধ্যে মুম্বাই আসতো আমার সঙ্গে দেখা করার জন্য। বেশির ভাগ সময় ফোনেই একে অপরের সান্নিধ্যে থাকার চেষ্টা করতাম।"
বিয়ের নিমন্ত্রণ সম্পর্কে সুমিত বলেন, "আমি আমার সব বন্ধু আর সহ তারকাদের নিমন্ত্রণ করেছি। আমি জানি সবার পক্ষে দিল্লি যাওয়া কঠিন। কিন্তু কিছু করার নেই।"
সুমিত সচদেব এখন কাজ করছেন 'কিঁউ কি সাস ভি কাভি বহু থি', 'করম আপনা আপনা' এবং তার ছবি 'রেহমান সাব কো'র জন্য।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এফবি/এমআইআর/১৭২৮ ঘ
bdnews24