নভেম্বর ২৯ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- বলিউডে জোর গুজব, সালমান খান আর ক্যাটরিনা কাইফের ছাড়াছাড়ি হয়ে গেছে।
এক সূত্রের উল্লেখ করে ভারতীয় এক ওয়েবসাইট জানায়, সালমানের সঙ্গে কথা না বলে ক্যাটারিনা কাইফ কিছু ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। আর এই বিষয়টিই একদমই পছন্দ করেননি সালমান। এর জের ধরেই তাদের সম্পর্কে ফাটল দেখা দেয়।
ধারণা করা হচ্ছে, শহীদ কাপুরের সঙ্গে একটি ছবিতে ক্যাটরিনা চুক্তিবদ্ধ হওয়াতেই সালমানের সঙ্গে তার মনোমালিন্য শুরু হয়। ক্যাটরিনা বিষয়টা স্বাভাবিক করতে চাইলেও শেষ পযর্ন্ত ব্যর্থ হন।
এই মুহূর্তে ক্যাটরিনা অস্ট্রেলিয়ায় 'সিং ইজ কিং' ছবির শ্যুটিং নিয়ে বেশ ব্যস্ত আছেন। অন্যদিনে সালমান খান বনি কাপুরের 'ওয়ানটেড ডেড অ্যান্ড অ্যালাইভ' ছবির শুটিং করছেন মুম্বাইয়ে। কিন্তু বান্ধবীর সঙ্গে এই ঝামেলার কারণে তিনি ছবির শুটিং আপাতত বাতিল করেছেন।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এমআইআর/১৪৪২ ঘ
bdnews24