নভেম্বর ২০ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- বলিউড তারকা সুস্মিতা সেন এর অফিস কক্ষ থেকে মূল্যবান সামগ্রীসহ ৫ হাজার রুপি চুরি গেছে। অর্থসহ চুরি যাওয়া জিনিসগুলোর মোট মূল্য ৪০ হাজার রুপি। সেনের তন্ত্র এন্টারটেইনমেন্ট এর অফিস থেকে এসব খোয়া যায়। খবর ভারতীয় ওয়েবসাইটের।
চুরি যাওয়া জিনিসপত্রের মধ্যে আছে সেনের দুটো হীরের কানের দুল, দুটি নকিয়া মোবাইল সেট। এছাড়া নগদ ৫ হাজার রুপিও চুরি হয়। ধারণা করা হচ্ছে, তার অফিস বয় এই অপকর্মটি করেছে।
চুরির ঘটনার পর থেকে ২০ বছর বয়সী ওই অফিস বয় গজানন্দ পরদেশীকে আর পাওয়া যাচ্ছে না। পুলিশ তার খোঁজ করছে।
গজানন্দের খোঁজে পুলিশ সম্ভাব্য দুটি ঠিকানায় অভিযান চালালেও তাকে ধরতে পারেনি।
বিডিনিউজটুয়েনিফোরডটকম/এএন/এমআইআর/১৮০৮ ঘ
bdnews24