২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একসঙ্গে আসিফ, প্রদীপ ও রাজেশ

গায়ক আসিফের সঙ্গে প্রথমবার একই ক্যাসেটে বন্দী হচ্ছেন আসিফের বহু জনপ্রিয় গানের জুটি গীতিকার প্রদীপ সাহা ও সুরকার রাজেশ। তবে গীতিকার কিংবা সুরকার নয় এই প্রথমবারের মতন তারা আসিফের সঙ্গে আসছেন গায়ক হয়ে । তিনজনকে নিয়ে নির্মিতব্য এ ক্যাসেটের নাম 'পাপী'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2007, 01:22 PM

Updated : 26 Aug 2022, 08:56 PM

নভেম্বর ১৫ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- গায়ক আসিফের সঙ্গে প্রথমবার একই ক্যাসেটে বন্দী হচ্ছেন আসিফের বহু জনপ্রিয় গানের জুটি গীতিকার প্রদীপ সাহা ও সুরকার রাজেশ। তবে গীতিকার কিংবা সুরকার নয় এই প্রথমবারের মতন তারা আসিফের সঙ্গে আসছেন গায়ক হয়ে । তিনজনকে নিয়ে নির্মিতব্য এ ক্যাসেটের নাম 'পাপী'। অ্যালবামটিতে মোট ১০টি গান থাকবে। তার মধ্যে আসিফের ৫টি, রাজেশের ৪টি ও প্রদীপ সাহার ১টি গান থাকবে। গানগুলোর গীতিকার প্রদীপ সাহা আর সুরকার রাজেশ। পুরো অ্যালবামটির পরিকল্পনা ও সমন্বয়ে রয়েছে প্রদীপ সাহা। আগামী কোরবানির ঈদে অ্যালবামটি সিএমভির ব্যানারে বেরুবে। আসিফ অ্যালবামটি উৎসর্গ করবেন তার বাবাকে । এ ব্যাপারে সিএমভির পক্ষে শাহেদ আলী পাপ্পু বলেন, "গানের কারিগর প্রদীপ ও রাজেশ আসিফের অনেক গানেরই সফল নির্মাতা। এবার দেখার বিষয় শিল্পী হিসেবে শ্রোতারা সংগীতপ্রিয় এ জুটিকে কীভাবে নেয়। ভাল অ্যালবাম তৈরিতে তাদের যে সুনাম রয়েছে গায়কিতে এ সুনাম দ্বিগুন হবে বলেই আমার বিশ্বাস।" বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/১৯০৭ ঘ