নভেম্বর ১২ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- চিত্র পরিচালক শহীদুল ইসলাম খোকন ছোট পর্দার জন্য প্রথমবারের মতো একটি টেলিফিল্ম নির্মাণ করতে যাচ্ছেন। টেলিফিল্মটির নাম 'এখনও মানুষ'। রচনা করেছেন গীতিকার-নাট্যকার অনুরূপ আইচ।
এক বৃদ্ধের অঢেল সম্পদের লোভে আত্মীয়স্বজনের মধ্যে যে ষড়যন্ত্রের জাল বিস্তৃত হয় তাকে কেন্দ্র করেই টেলিফিল্মটির গল্প আবর্তিত হয়েছে।
টেলিফিল্মটির প্রধান ৩টি চরিত্রে অভিনয় করবেন জাহিদ হাসান, চ্যালেঞ্জার ও সুমাইয়া শিমু। শিগগিরই টেলিফিল্মটির শুটিং শুরু হবে ঢাকা ও এর আশেপাশের বিভিন্ন লোকেশনে।
কোরবানী ঈদের অনুষ্ঠানমালায় যে কোন চ্যানেলে প্রচার করা হবে টেলিফিল্মটি।
ছোট পর্দায় প্রথমবার কাজ করা প্রসঙ্গে চিত্রপরিচালক শহীদুল ইসলাম খোকন জানান, "বড় পর্দায় কাজ অনেক কাজ করেছি। এবার ছোট পর্দায় এসেছি। কাহিনীনির্ভর টেলিফিল্মটি দর্শকদের ভাল লাগবে বলে আশা করছি।"
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/১১৩৫ ঘ
bdnews24