নভেম্বর ১১ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- হানিফ সংকেত, রফিকুজ্জামান কিংবা আলী আকবর রুপুসহ অনেকেরই চোখ ভিজে উঠল গানের প্রথম চরণটি বেজে উঠতেই। স্টুডিওতে উপস্থিত কলাকুশলীদেরও চোখে অশ্র" দেখা দিল। এ অশ্র" আনন্দের। বাংলাদেশের গানের পাখি সাবিনা ইয়াসমিন যে আবার গানের জগতে ফিরে আসতে পারলেন সেই আনন্দেই চোখ ভিজে ওঠে তাদের। এভাবেই শনিবার রাতে টিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান 'ইত্যাদি'র জন্য একটি গান রেকর্ডিংয়ের মাধ্যমে আবারও গানে ফিরলেন সাবিনা ইয়াসমিন।
দীর্ঘ ৬ মাস পর ঢাকার প্রোমিক্স রেকর্ডিং স্টুডিওতে সাবিনা গাইলেন -'ধন্য আমি ধন্য/এই দেশ আর এই মানুষের জন্য' গানটি। নির্মাতা হানিফ সংকেতের উদ্যোগে ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির জন্য সাবিনার এ গানটি গাওয়া। প্রখ্যাত গীতিকার রফিকুজ্জামানের কথায় এ দেশের মানুষের উদ্দেশ্যে উৎসর্গ করা এ গানটিতে সুর করেছেন আলী আকবর রুপু।
সুস্থতার পর প্রথমবার গান গাওয়া প্রসঙ্গে নিজের অনুভূতি জানাতে গিয়ে সাবিনা ইয়াসমিন বলেন, "পরম করুণাময় আল্ল
bdnews24