২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন পরিচয়ে আসছেন এটিএম শামসুজ্জামান

শক্তিমান অভিনেতা হিসেবে বহুদিন ধরেই পরিচিত এটিএম শামসুজ্জামান। 'মোল্লা বাড়ীর বৌ' ও 'ডাক্তার বাড়ি'র মতন ব্যবসা সফল চলচ্চিত্রের কাহিনীকার হিসেবেও দর্শকনন্দিত হয়েছেন তিনি। এবার দর্শকদের সামনে আসছেন তিনি বড় পর্দার পরিচালক হিসেবে। এ ছবিটির কাহিনীকারও তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2007, 08:04 AM

Updated : 26 Aug 2022, 08:55 PM

নভেম্বর ১১ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- শক্তিমান অভিনেতা হিসেবে বহুদিন ধরেই পরিচিত এটিএম শামসুজ্জামান। 'মোল্লা বাড়ীর বৌ' ও 'ডাক্তার বাড়ি'র মতন ব্যবসা সফল চলচ্চিত্রের কাহিনীকার হিসেবেও দর্শকনন্দিত হয়েছেন তিনি। এবার দর্শকদের সামনে আসছেন তিনি বড় পর্দার পরিচালক হিসেবে। এ ছবিটির কাহিনীকারও তিনি। এটিএম শামসুজ্জামান পরিচালিত প্রথম ছবিটি প্রযোজনা করবেন 'কপাল' ছবির প্রযোজক মোহাম্মদ হাবিবুর রহমান। তিনি জানান, ছবির নাম এখনো ঠিক হয় নি। তবে নায়িকা হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন শাবনূর। রাজধানীর হোটেল সোনারগাঁয় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে শামসুজ্জামান নতুন ছবির নামসহ পরিচালক হিসেবে চলচ্চিত্রে তার অভিষেকের ঘোষণা দেবেন বলে উল্লেখ করেন হাবিবুর রহমান। এটিএম শামসুজ্জামানের চলচ্চিত্রে আগমন ১৯৬১ সালের উদয়ন চৌধুরীর সহকারী পরিচালক হিসেবে। এরপর অভিনয় দিয়ে তিনি জয় করে নিয়েছেন দর্শকচিত্ত। চলচ্চিত্রের অনেক ছবিরই সফল কাহিনীকার তিনি। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/১৩৫৯ ঘ