২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আদালতে হাজিরা দিলেন সালমান খান

ভারতের যোধপুরের রাজস্থান হাই কোর্টে হাজিরা দিয়েছেন সালমান খান। চিঙ্কারা হরিণ শিকার মামলার প্রেক্ষিতে আদালতে হাজিরা দিলেন বলিউড অভিনেতা। এ ছাড়াও আরেকটি কৃষ্ণমৃগ হত্যা ও অস্ত্র আইনের মামলার প্রেক্ষিতে এক নিম্ন আদালতেও হাজিরা দিয়েছেন তিনি। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2007, 10:09 AM

Updated : 26 Aug 2022, 08:50 PM

অক্টোবর ২৫ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ভারতের যোধপুরের রাজস্থান হাই কোর্টে হাজিরা দিয়েছেন সালমান খান। চিঙ্কারা হরিণ শিকার মামলার প্রেক্ষিতে আদালতে হাজিরা দিলেন বলিউড অভিনেতা। এ ছাড়াও আরেকটি কৃষ্ণমৃগ হত্যা ও অস্ত্র আইনের মামলার প্রেক্ষিতে এক নিম্ন আদালতেও হাজিরা দিয়েছেন তিনি। খবর ভারতীয় ওয়েবসাইটের। নিম্ন আদালত ২৩ নভেম্বর শুনানীর দিন ধার্য করেছে। সালমান বুধবার রাতে যোধপুরে যান এবং রাজস্থান হাই কোর্টের ডেপুটি রেজিস্টার মহেন্দ্র সিং এর কাছে গিয়ে তার উপস্থিতির বিষয়টি জানানোর জন্য মামলার নথিতে স্বাক্ষর করেন। উচ্চ আদালত ৩১ আগস্ট তাকে নির্দেশ দিয়েছিল ২৪ অক্টোবরের মধ্যে সশরীরে আদালতে হাজির হতে। অভিনেতার আইনজীবি সারস্বত জানিয়েছেন, যোধপুরের জেলা ও দায়রা জজ হরিণ শিকারের মামলায় সালমানকে যে ৫ বছরের কারাবাস দন্ডাদেশ দেয় তার রিভিশন পিটিশনের উপর এখন শুনানী শুরু হবে। সালমানের আইনজীবী ওই রায় পুনর্বিচেনার জন্য উচ্চ আদালতে আবেদন করেছিলেন। আবেদনের প্রেক্ষিতে সালমানের ৫ বছরের কারাদন্ডাদেশ স্থগিত করেছিল উচ্চ আদালত। সারস্বত বলেন, "আদালত এখন নির্ধাতির নিয়মে এই মামলার শুনানী অব্যহত রাখবে। এর জন্য এখন আর সালমানের হাজির না থাকলেও চলবে। পরে সময়মতো আদালত তাকে আবার তলব করবে।" ওই মামলায় যোধপুরের জেলে কয়েকদিন কাটাতে হয়েছে সালমানকে। পরে ১ লাখ টাকার ব্যাক্তিগত বন্ড ও ৫০ হাজার টাকার দুটি জামানত রেখে তাকে জামিন দেয়া হয়। ১৯৯৮ সালের ২৮ সেপ্টেম্বর যোধপুরে এক চিঙ্কারা হরিণ শিকারের অভিযোগ রয়েছে সালমানের বিরুদ্ধে। রাজস্থানের বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী চিঙ্কারা হরিণ শিকার গুরুতর অপরাধ। চিঙ্কারা হরিণ শিকার ছাড়াও সালমানের বিরুদ্ধে নিম্ন আদালতে আরো দুটি মামলা রয়েছে। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/১৫৫৯ ঘ