২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ এশীয় চলচ্চিত্র উৎসবে 'বালুঘড়ি'

সাউথ এশিয়ান ফাউন্ডেশন আয়োজিত দ্বিতীয় দক্ষিণ এশীয় চলচ্চিত্র উৎসবে স্থান পেয়েছে বাংলাদেশের তরুণ নির্মাতা রাজীবুল হাসান পরিচালিত বাংলাদেশের প্রথম ডিজিটাল মুক্তদৈর্ঘ্য চলচ্চিত্র 'বালুঘড়ি'। দক্ষিণ এশিয়ার ৮টি দেশের চলচ্চিত্র নিয়ে আগামী ২৪ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ভারতের রাজধানী নয়াদিল্লিতে চলবে এ উৎসব। সপ্তাহব্যাপী এ বর্ণাঢ্য আয়োজনে সার্কভুক্ত ৮টি দেশের চলচ্চিত্র শিল্পী, নির্মাতা ও কলাকুশলীদের মিলনমেলা বসবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2007, 01:32 PM

Updated : 26 Aug 2022, 08:49 PM

অক্টোবর ২৩ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- সাউথ এশিয়ান ফাউন্ডেশন আয়োজিত দ্বিতীয় দক্ষিণ এশীয় চলচ্চিত্র উৎসবে স্থান পেয়েছে বাংলাদেশের তরুণ নির্মাতা রাজীবুল হাসান পরিচালিত বাংলাদেশের প্রথম ডিজিটাল মুক্তদৈর্ঘ্য চলচ্চিত্র 'বালুঘড়ি'। দক্ষিণ এশিয়ার ৮টি দেশের চলচ্চিত্র নিয়ে আগামী ২৪ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ভারতের রাজধানী নয়াদিল্লিতে চলবে এ উৎসব। সপ্তাহব্যাপী এ বর্ণাঢ্য আয়োজনে সার্কভুক্ত ৮টি দেশের চলচ্চিত্র শিল্পী, নির্মাতা ও কলাকুশলীদের মিলনমেলা বসবে। ব্যক্তিমনের নানা দ্বন্দ্ব-সংঘাতের কাহিনী নিয়ে নির্মিত হয়েছে 'বালুঘড়ি'। ৯৬ মিনিট দৈর্ঘ্যরে এ চলচ্চিত্রের চিত্রগ্রহণ ও নির্দেশনা দিয়েছেন রাজীবুল হাসান, কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন হাবিব জাকারিয়া। 'বালুঘড়ি' চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কায়েস চৌধুরী, ওয়াহিদা মল্লিক জলি, ফারহানা মিলি, রশীদ হারুন, মনোজ প্রামাণিক, রুনা খান প্রমুখ। রাজীবুল হাসান তার প্রথম চলচ্চিত্র 'বালুঘড়ি' নিয়ে এ উৎসবে যাচ্ছেন, তার সঙ্গে যাচ্ছেন চলচ্চিত্রটির প্রধান চরিত্রে রূপদানকারী অভিনেতা কায়েস চৌধুরী। নাটক প্রসঙ্গে অভিনেতা কায়েস চৌধুরী জানান, "সুন্দর কাহিনী নিয়ে এগিয়েছে এ ছবির গল্প। ছবির পাত্রপাত্রীরা স্ব স্ব চরিত্রে চমৎকার অভিনয় করেছে।" কায়েস বলেন, "এ উৎসবে আমন্ত্রিত হয়ে দেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমরা সম্মানিত বোধ করছি।" বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/ ১৯২৭ঘ