২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টাডা কোর্টের মুখোমুখি হচ্ছেন সঞ্জয়

শনিবার বিশেষ টাডা আদালতে হাজির হচ্ছেন সঞ্জয় দত্ত। ১৯৯৩ সালের মুম্বাই বোমা হামলার মামলায় মুম্বাই টাডা আদালত তাকে ৬ বছরের সশ্রম কারাদন্ড দেয়। রায়ের কপি না পাওয়া অব্দি তার জামিনের আবেদন মঞ্জুর করেছিল সুপ্রিম কোর্ট। শনিবার রায়ের কপি পাওয়ার কথা। পেলে সঞ্জয়কে ফের আত্মসমর্পণ করে জেলে ঢুকতে হবে। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2007, 02:42 PM

Updated : 26 Aug 2022, 08:48 PM

অক্টোবর ২০ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- শনিবার বিশেষ টাডা আদালতে হাজির হচ্ছেন সঞ্জয় দত্ত। ১৯৯৩ সালের মুম্বাই বোমা হামলার মামলায় মুম্বাই টাডা আদালত তাকে ৬ বছরের সশ্রম কারাদন্ড দেয়। রায়ের কপি না পাওয়া অব্দি তার জামিনের আবেদন মঞ্জুর করেছিল সুপ্রিম কোর্ট। শনিবার রায়ের কপি পাওয়ার কথা। পেলে সঞ্জয়কে ফের আত্মসমর্পণ করে জেলে ঢুকতে হবে। খবর ভারতীয় ওয়েবসাইটের। মুম্বাই টাডা আদালতের বিচারক প্রমোদ কোড়ে দত্তসহ একশ' জন অপরাধীর বিভিন্ন মেয়াদের সাজা ঘোষণা করেন। ১৯৯৩ সালের ওই বোমা হামলায় মুম্বাইয়ে ২৫৭ জন নিরপরাধ লোক মারা যায়। বোমা হামলার সঙ্গে সরাসরি জড়িত না থাকলেও অবৈধভাবে সন্ত্রাসীদের দেওয়া একটি আগ্নেয়াস্ত্র সঙ্গে রাখার অপরাধে আদালত দত্তকে দোষী সাব্যস্ত করে। শনিবার রায়ের কপি পেলে আত্মসমর্পণ করে জেলে ঢোকা ছাড়া আর গত্যন্তর থাকবে না বলিউড অভিনেতার। তবে তার আইনজীবী সুপ্রিম কোর্টে সঞ্জয়ের নিয়মিত জামিনের জন্য আবেদন করবেন বলে জানিয়েছেন। একই সঙ্গে তিনি টাডা কোর্টের দেয়া ৬ বছরের জেলের রায়কে চ্যালেঞ্জ করবেন। রায়ের কপি পাওয়ার পর সঞ্জয়কে পুনের ইয়েরওয়ারা জেলে কারাবাস করতে হবে। এর আগে একই মামলায় ১৯৯৪ সালে বলিউড অভিনেতা ১৬ মাস জেল খেটেছেন। তার ৬ বছরের কারাবাস থেকে ওই সময় বাদ দেওয়া হবে। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/১৫৫২ ঘ