অক্টোবর ১৮ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- বিয়ের খবর আবারো অস্বীকার করলেন রাণী। তার এক বান্ধবীর মাধ্যমে বলিউড তারকা জানিয়েছেন, বুধবারে প্রকাশিত তার বিয়ের খবরে তিনি বিস্মিত ও ভীত। এর আগেও ভারতীয় গণমাধ্যমে আদিত্য'র সঙ্গে তার বিয়ের খবর প্রকাশিত হলে তা অস্বীকার করেছিলেন তিনি। খবর ইন্ডিয়াএফএেমডটকমের।
বুধবার ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম জানায়, আগামী বছরের ১০ ফেব্র"য়ারি রাণী আদিত্য চোপড়াকে বিয়ে করতে যাচ্ছেন।
ইন্ডিয়াএফএমডটকম রাণীর এক ঘনিষ্ট বান্ধবীর বরাত দিয়ে জানায়, "১০ ফেব্র"য়ারি রাণীর শুটিংয়ে থাকার কথা। আর কুনাল কোহলি পরিচালিত যে ছবিতে সে কাজ করছে সেটার শুটিং শেষ হবে ডিসেম্বরে নয়, ফেব্র"য়ারিতে। ওই ছবি মুক্তি না পাওয়া পর্যন্ত রাণী তার বিয়ে সংক্রান্ত খবরের ব্যাপারে কোন মন্তব্য করবে না বলে জানিয়েছে।"
বিয়ের খবর অস্বীকার করলেও তার বান্ধবীকে রসিকতা করে রাণী বলেছেন, "যোধপুরের উমেইদ ভবনে বিয়ে হলে দারুন হতো! ইশ্শ আমি যদি ওরকম ধনী হতাম!"
স
bdnews24