অক্টোবর ১৬ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- হ্যারি পটার তারকা এমা ওয়াটসন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে যাচ্ছেন। পড়াশোনার খাতিরে আপাতত অভিনয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন হ্যারি পটারের এই তারকা। খবর বৃটিশ ওয়েবসাইটের।
১৭ বছর বয়সী এমা বর্তমানে এ লেভেলে পড়ছেন ভুগোল, ইংরেজি সাহিত্য ও শিল্পকলা নিয়ে। হ্যারি পটারের হারমিওন গ্রেঞ্জ এতদিন পড়াশোনার ফাঁকে ফাঁকে অভিনয়ও চালিয়ে গেছেন। কিন্ত ইংরেজি সাহিত্যে ভাল ফলের আশায় আপাতত অভিনয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ভাল একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার স্বার্থে এই ত্যাগ স্বীকার করে নিচ্ছেন তিনি।
এ প্রসঙ্গে এমা বলেন, " স্কুল আমার খুবই ভাল লাগে। অভিনয়ের চেয়ে এই লেখাপড়ার জগতটা অনেক আলাদা এবং আমি এটা পছন্দই করি। আমি এখন মন লাগিয়ে পড়াশোনা করতে চাই। কারণ বিশ্ববিদ্যালয়ে আমাকে ভর্তি হতেই হবে। তাই আমি নিয়মিত পড়াশোনা করছি। আমি জানি এর সুফল আমি পাব।"
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/১৪২২ ঘ
bdnews24