২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদ উপলক্ষে বিভিন্ন চ্যানেলে সেজেছে বর্ণিল সাজে

ঈদ আসছে, ঈদ এসে গেছে এই বিষয়গুলো খুব ভালো করে বোঝা যাচ্ছে দুটো জিনিস দেখে। এক বিভিন্ন বিপণী বিতানে ঈদের কেনাকাটায় মানুষের ভিড় দেখে আর টেলিভিশন চ্যানেলগুলোর নানান রকম অনুষ্ঠানের অগ্রিম বিজ্ঞাপন দেখে। সবগুলো চ্যানেলই ঈদ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করছে। ঈদের স্থায়িত্ব একদিন হলেও চ্যানেল ভেদে অনেকের অনুষ্ঠান আয়োজন সপ্তাহব্যাপী হয়েছে। উল্লেখযোগ্য কিছু অনুষ্ঠানের সময়সূচি এখানে দেওয়া হলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2007, 12:45 PM

Updated : 26 Aug 2022, 08:46 PM

ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম)- ঈদ আসছে, ঈদ এসে গেছে এই বিষয়গুলো খুব ভালো করে বোঝা যাচ্ছে দুটো জিনিস দেখে। এক বিভিন্ন বিপণী বিতানে ঈদের কেনাকাটায় মানুষের ভিড় দেখে আর টেলিভিশন চ্যানেলগুলোর নানান রকম অনুষ্ঠানের অগ্রিম বিজ্ঞাপন দেখে। সবগুলো চ্যানেলই ঈদ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করছে। ঈদের স্থায়িত্ব একদিন হলেও চ্যানেল ভেদে অনেকের অনুষ্ঠান আয়োজন সপ্তাহব্যাপী হয়েছে। উল্লেখযোগ্য কিছু অনুষ্ঠানের সময়সূচি এখানে দেওয়া হলো। বাংলা সিনেমা এটিএন বাংলা- তুমি আছো হৃদয়ে ঈদের দিন বেলা ১২টা ৫ মিনিটে। তুমি কত সুন্দর ঈদের দ্বিতীয় দিন বেলা ১২টা ১০ মিনিটে। এ বাঁধন যাবে না ছিঁড়ে ঈদের তৃতীয় দিন বেলা ১২টা ১৫ মিনিটে। ক্যাপ্টেন মারুফ ঈদের চতুর্থ দিন বেলা ১২টা ৫ মিনিটে। জীবন চাবি ঈদের পঞ্চম দিন দুপুর ২টা ৪০ মিনিটে। চ্যানেল আই- আহা! ঈদের দিন দুপুর ২টা ৩০ মিনিটে। বেদের মেয়ে জ্যোৎস্না ঈদের দ্বিতীয় দিন বেলা ১১টা ১০ মিনিটে। বাংলাভিশন- পদ্মা নদীর মাঝি ঈদের দিন বেলা সাড়ে ১১টায়। হৃদয়ের কথা ঈদের দ্বিতীয় দিন দুপুর ২টা ২০ মিনিটে। কেয়ামত থেকে কেয়ামত ঈদের তৃতীয় দিন দুপুর ২টা ২০ মিনিটে। দূরদেশ ঈদের চতুর্থ দিন দুপুর ২টা ২০ মিনিটে। হঠাৎ বৃষ্টি ঈদের পঞ্চম দিন দুপুর ২টা ২০ মিনিটে। আরটিভি- কখনো মেঘ কখনো বৃষ্টি ঈদের দিন বেলা ১২টা ১৫ মিনিটে। ব্যাচেলর ঈদের দ্বিতীয় দিন বেলা ১২টা ১৫ মিনিটে। ঘরজামাই ঈদের তৃতীয় দিন বেলা ১২টা ১৫ মিনিটে। সাজঘর ঈদের চতুর্থ দিন বেলা ১২টা ১৫ মিনিটে। রং নাম্বার ঈদের পঞ্চম দিন বেলা ১২টা ১৫ মিনিটে। এনটিভি- মায়ের মর্যাদা ঈদের দ্বিতীয় দিন সকাল ১০টা ৫ মিনিটে। না বোলো না ঈদের তৃতীয় দিন দুপুর ২টা ৩০ মিনিটে। চ্যানেল ওয়ান- বিদেশিনী ঈদের তৃতীয় দিন দুপুর ৩টা ১৫ মিনিটে। ঈদের সঙ্গীতানুষ্ঠান চ্যানেল আই - 'সুুরের উওরসূরী' অনুষ্ঠানে গান গাইবেন আগুন, বাপ্পা মজুমদার, ফাহমিদা নবী, মডেল জয়, বাধন, মীর সাব্বির, সজল, জিতু। পরিকল্পনা তাজিন হালিম। পরিচালনা আফজাল হোসেন। প্রচারিত হবে চ্যানেল আইতে ঈদের পরের দিন সন্ধ্যা ৬টায়। বিশেষ সঙ্গীতানুষ্ঠান চ্যানেল আইতে লাকি আখন্দ এবং ফেরদৌস ওয়াহিদের পরিচালনায় ঈদের ৪র্থ দিন প্রচারিত হবে বিশেষ সঙ্গীতানুষ্ঠান। বাংলাভিশন- সাদাকালো : ঈদে মুক্তি পাওয়া বিভিন্ন ছবির গান নিয়ে নাহিদ আহমেদের প্রযোজনায় বিশেষ সিনেবিট 'সাদাকালো' প্রচারিত হবে বাংলাভিশনে ঈদের দিন সকাল সাড়ে ১০টায়। মিউজিক রিদম : একই দিনে ব্যান্ডদল শিরোনামহীন, লালন, তান এবং নির্ঝরের পরিবেশনায় অনুষ্ঠান 'মিউজিক রিদম' প্রচারিত হবে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে। হারানো সুর : এ অনুষ্ঠানে গাইবেন আলম আরা মিনু, আব্দুল মান্নান রানা, সুলতানা চৌধুরী, সৈকত দাস, মৌটুসী। প্রচারিত হবে দুপুর সাড়ে ১২টায়। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে গানের অনুষ্ঠান 'গানে গানে ঈদ'। এতে গাইবেন আইয়ুব বাচ্চু, পার্থ বড়ুয়া, খালিদ, মেহরীন, কানিজ সুবর্ণা ও আলিফ। এনটিভি- সাত সুরে আঁকা : দীপু মাহমুদের প্রযোজনায় জনপ্রিয় কণ্ঠশিল্পী রুনা লায়লার একক সঙ্গীতানুষ্ঠান 'সাত সুরে আঁকা' প্রচারিত হবে ঈদের দিন রাত ৯টা ৪০মিনিটে। এতে থাকছে ৫টি নতুন গান। দুটি মন : ঈদের পঞ্চম দিন সন্ধ্যা পৌনে ৭টায় প্রচারিত হবে গানের অনুষ্ঠান 'দু'টি মন'। দ্বৈতকন্ঠে গাইবেন আসিফ ও সোনিয়া, ফেরদৌস ওয়াহিদ ও আলম আরা মিনু, বাপ্পা মজুমদার ও ফাহমিদা নবী, সুবীর নন্দী ও শাকিলা জাফর এবং আগুন ও আঁখি আলমগীর। প্রযোজনা দীপু মাহমুদ। এনটিএন- ভাবের দেশে ও মন চায় তোমাকে: ঈদের দিন সকাল ৬টায় বারি সিদ্দিকীর একক সঙ্গীতানুষ্ঠান 'ভাবের দেশে'। রাত ১০টা ৪৫মিনিটে ইভা রহমানের একক অনুষ্ঠান 'মন চায় শুধু তোমাকে'। বিটিভি- ব্যান্ড শো : ঈদের পরের দিন বিটিভিতে সন্ধ্যা সাড়ে ৫টায় প্রচারিত হবে 'ব্যান্ড শো'। আরটিভি- সিনেমা আর গান : ঈদের তৃতীয় দিন আরটিভিতে সন্ধ্যা সাড়ে ৬টায় প্রচারিত হবে সিনেমার গান ও চলচ্চিত্র শিল্পীদের নিয়ে অনুষ্ঠান 'সিনেমা আর গান'। উপস্থাপনায় রেবেকা। গানে কথায় দু'জনায় : চয়নিকা চৌধুরী পরিচালিত বিভিন্ন নাটকের গান নিয়ে এ অনুষ্ঠানটি সাজানো হয়েছে। অপি করিম এবং অপূর্ব'র উপস্থাপনায় এ অনুষ্ঠান প্রচারিত হবে ঈদের দিন রাত ৮টা ৪০ মিনেট। ঈদের ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর বিটিভিতে প্রচারিত হবে নন্দিত উপস্থাপক হানিফ সংকেতের উপস্থাপনায় জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান 'ইত্যাদি'। এবারের ইত্যাদিতে গান গেয়েছেন আব্দুল জব্বার, সৈয়দ আব্দুল হাদী,এন্ড্রু কিশোর, কুমার বিশ্বজিৎ,বাদশা বুলবুল, বাসু , মিলি,পান্থ কানাই, আজিজ ও মেহেদী। এছাড়া বিভিন্ন পর্বে তারকা শিল্পী মমতাজ, সুবীর নন্দী, আজম খান, খুরশীদ আলম, জাহিদ হাসান, মাহফুজ, ডলি জহুর, মৌসুমী, সাজু খাদেম, তুষার খান অংশ নিয়েছেন। নিয়মিত পর্ব ছাড়াও এবারে প্রায় অর্ধশত বিদেশী অংশ নিয়েছেন ইত্যাদির বিভিন্ন পর্বে। রঙ্গিলা ঈদের পরদিন সন্ধ্যা ৬টা ২০মিনিটে এটিএন বাংলায় প্রচারিত হবে ঈদের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান 'রঙ্গিলা'। পরিচালনায় নাহিদ রহমান ও খালেদা আহমেদ। এতে গান গেয়েছেন এটিএন তারকা মুদুলা, চুমকি, ওয়াহিদ, রিপন ও মৌলি। থাকছে একটি মজার গেমশো, অংশ নিয়েছেন সংবাদ পাঠক ও রিপোর্টাররা। নৃত্য পরিবেশন করবেন সোহেল ও রিয়া। এছাড়া থাকবে মমতাজের গান, ফ্যাশন শো এবং কমেডি শো। টু-ফান মেইল খায়রুল বাবুই'র গ্রন্থনা ও গবেষণায় সাজু খাদেমের উপস্থাপনায় বিনোদনমূলক রম্য অনুষ্ঠান টু-ফান মেইল প্রচারিত হবে বাংলাভিশনে ঈদের দিন রাত সাড়ে ৯টায়। হুমায়ুন ফরিদী, ফজলুর রহমান বাবু, সোহেল আরমান, এসআই টুটুল, তানিয়া, হায়দার হোসেন অংশ নিয়েছেন এতে। পূরবী ঈদ আনন্দ কেকা ফেরদৌসীর উপস্থাপনায় ঈদের পরের দিন সকাল সাড়ে ১০টায় তারকাদের নিয়ে গেম শো 'পূরবী ঈদ আনন্দ'। প্রচারিত হবে চ্যানেল আইতে। ঈদ নং ১ ঈদের পরদিন রাত পৌনে ১০টায় এনটিভিতে প্রচারিত হবে ম্যাগাজিন অনুষ্ঠান 'ঈদ নং ১'। এতে থাকবে তারকা শিল্পীদের গান, আড্ডা। ঈদের বাজনা বাজেরে ঈদের তৃতীয় দিন রাত সাড়ে ১১টায় এটিএন বাংলায় প্রচারিত হবে ম্যাগাজিন অনুষ্ঠান 'ঈদের বাজনা বাজেরে'। উপস্থাপনা ও পরিচালনা খন্দকার ইসমাইল। অনুষ্ঠানে গান গাইবেন সুবীর নন্দী, কনকচাপা, জেমস এবং রূপম। বিভিন্ন পর্বে অংশ নিয়েছেন আবুল হায়াত, সাজু খাদেম, লারা লোটাস, নিসা। রংয়ের দুনিয়া অংশ নিয়েছেন ফেরদৌস ওয়াহিদ, জানে আলম, বিল্পব, হাবিব। উপস্থাপনা ও পরিচালনা পুনম পিয়াম। প্রচারিত হবে চ্যানেল আইতে ঈদের পরের দিন সকাল সাড়ে ১০টায়। ঢাকায় ঈদ ঈদ উৎসবে মেতে ওঠেন পুরনো ঢাকাবাসী। তাদের কাছে ঈদ মানেই আনন্দের এক বিশাল ব্যাপার। পুরান ঢাকাবাসীর ঈদ পালনের রীতি নিয়ে 'ঢাকায় ঈদ'। প্রচারিত হবে আরটিভিতে ঈদের পরদিন সন্ধ্যা ৬টায়। ঈদের হাওয়া ম্যাগাজিন অনুষ্ঠান 'ঈদের হাওয়া'য় অংশ নিবেন রিয়াজ, শাবনূর, মৌসুমী, বাপ্পা মজুমদার, পার্থ বড়