মাইকেল জ্যাকসনকে মুসলমান হিসেবে দেখতে চান জেরেমাইন জ্যাকসন
বিশিষ্ট রক তারকা মাইকেল জ্যাকসন ধর্মান্তরিত হয়ে মুসলামন হিসেবে আত্মপ্রকাশ করুন এটাই মনেপ্রাণে চাইছেন তার ভাই বড় জারমাইন জ্যাকসন। আত্মনির্বাসিত সুপারস্টারও বিষয়টি নিয়ে গভীরভাবে ভাবছেন বলে তিনি মনে করেন।
উল্লেখ্য জারমেইন জ্যাকসন গ্রামি অ্যাওয়ার্ড বিজয়ী গায়ক এবং বিশ্বখ্যাত পপ স্টার মাইকেল জ্যাকসন ও জ্যানেট জ্যাকসনের ভাই, একসময়ের বিখ্যাত দি জ্যাকসন ফাইভ ব্যান্ডের সদস্য। ১৯৮০’র দশকে বাহরাইনে এক সফরের পরে তিনি ইসলাম ধর্মে দিক্ষীত হন। দুবাইয়ে বসবাস করলেও জারমেইন মাঝেমাঝেই বাহরাইনে এসেও থাকেন যান।
“মাইকেলের মুসলমান হওয়া উচিত। কারণ আমি মনে করি এ ধর্ম তার জন্য রক্ষাকবচের কাজ করবে। যে মিথ্যার জালে সে জড়িয়ে আছে তা থেকে সে মুক্তি পাবে।” বাহরাইনে বসবাসরত মাইকেল জ্যাকসনের এই ভাই বলেন।
জারমেইন তার অন্যান্য ভাইবোনদের মধ্যে মাইকেল জ্যাকসনকে একটু বেশিই পছন্দ করেন। শিশুনিগ্রহ সংক্রান্ত মামলার সময় তিনি মাইকেলকে ব্যপকভাবে সমর্থন যুগিয়েছেন, ল্যারি কিং লাইভ অনুষ্ঠানে মাইকেলের পক্ষ নিয়ে অনেক বক্তব্য রাখেন। ২০০৫ সালের জুনে তার বিরুদ্ধে আনীত শিশু নিগ্রহের দায় থেকে মুক্তি পান মাইকেল জ্যাকসন।
সম্প্রতি লন্ডনের চ্যানেল ফোর এর বহুল আলোচিত ‘সেলিব্রিটি বিগ ব্রাদার শো’তে অংশ নিয়ে রানার আপ হওয়া জেরমাইন বিবিসির এশিয়া নেটওয়ার্কের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেন, “ইসলাম ধর্মে একটা প্রচণ্ড শক্তি ও সুরক্ষা ব্যবস্থা আছে।”
তার বিশ্বাস, দীর্ঘদিন বাইরাইনে সময় কাটানোর সময় এই সুরক্ষার আবরণে নিজেকে নিয়ে আসার ব্যাপারে মাইকেল চিন্তাভাবনা করেছেন।
“আমার জন্যই সে বাহরাইনে এসেছে। আমিই তাকে বলেছিলাম আমেরিকা ছেড়ে শান্তিুপূর্ন কোন এলাকায় বেরিয়ে যেতে যেখানে লোকে ৫ বেলা নিয়মিত প্রার্থনা করে, যা আসলেই সুন্দর একটা ব্যাপার।”
‘কিং অফ পপ’ বলে তার যে খ্যাতি ছিল তা পুনরুদ্ধারের জন্য খুব শিগগিরই ইউরোপ ভ্রমণে বেরোবেন বলে জানিয়েছেন মাইকেল জ্যাকসন। ২০০৭ সালে একটা অ্যালবামও বের করার ইঙ্গিত দিয়েছেন তিনি।
জেরমাইন জ্যাকসন বলেন, “ধর্মবিশ্বাসই ‘সেলিব্রিটি বিগ্র ব্রাদার শো’ তে আমাকে যুক্তিসঙ্গত আচরণ করার ব্যপারে সাহায্য করেছে।”
“আল্লাহ যদি আমার সহায় না হতো তাহলে আমি টিকতে পারতাম না। তিনিই আমাকে শান্ত ও স্বাভাবিক রেখেছেন।”
