গোল্ডেন র্যাসপবেরি অ্যাওয়ার্ড
ভালো কাজের জন্য আমরা সাধুবাদ জানিয়েই ক্ষান্ত হই না, উৎসাহ দেয়ার জন্য যে ব্যাক্তি কাজটি করেছে তাকে পুরস্কার দিই। কিন্তু খারাপ কাজের জন্য স্রেফ তিরস্কার করেই ছেড়ে দিই। এ বিষয়টা পছন্দ হয়নি বিশিষ্ট চলচ্চিত্রমোদী জন উইলসনের। ১৯৮০ সালে তাই তিনি চালু করেন ব্যাতিক্রমী এক পুরষ্কার র্যাপসবেরি অ্যাওয়ার্ড যার আরেক র্যাজি অ্যাওয়ার্ড। চলচ্চিত্রের যারা জঘন্য পারফরম্যান্স দেখান তাদের জন্যই প্রতিবছর এই পুরস্কারের আয়োজন করা হয় ।
অস্কারের সাথে মিল রেখে সবচেয়ে বাজে পরিচালনা, অভিনয়, চিত্রনাট্য রচনা, সঙ্গীত ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে ‘কৃতিমানদের’ পুরষ্কার দেয়ার আয়োজন করেন উইলসনের র্যাপসবেরি ফাউন্ডেশন। প্রথমে সবাই মজা পেয়েছিলেন তার এই উদ্যোগে। এখন অনেকেই বেশ সিরিয়াসলি লক্ষ্য করেন কারা মনোনয়ন পেলো বা পুরস্কৃত হলো।
বর্তমানে এই পুরষ্কার দেয়া হচ্ছে গোল্ডেন র্যাপসবেরি অ্যাওয়ার্ড ফাউন্ডেশনের সদস্যদের ভোটে। সাধারণত অস্কার মনোনয়ন ঘোষণার একদিন আগেই র্যাজি অ্যাওয়ার্ডের মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। এবং পুরষ্কার ঘোষণা করা হয় অস্কার ঘোষণার ঠিক আগের দিন।
যে সব ক্যাটাগরিতে এই পুরষ্কার দেয়া হয়ে থাকে সেগুলি হলো : জঘন্য চলচ্চিত্র, জঘন্য পরিচালক, জঘন্য অভিনেতা, জঘন্য অভিনেত্রী, জঘন্য সহ অভিনেতা ও অভিনেত্রী, জঘন্য যুগল, জঘন্য চিত্রনাট্য, জঘন্য সিকুয়েল বা প্রিকুয়েল, জঘন্য রিমেক, জঘন্য মৌলিক সঙ্গীত, জঘন্য নতুন তারকা। শেষের দুটি ক্যাটাগরিতে এখন আর পুরষ্কার দেয়া হয় না।
পুরষ্কার ঘোষণা করা হলেও সাধারনত অধিকাংশ বিজয়ীই থাকেন অনুপস্থিত। তবে এ পর্যন্ত এ পুরষ্কার যারা নিয়েছেন তাদের মধ্যে অনেক খ্যাতিমান তারকাও আছেন।
বিখ্যাত কৌতুকাভিনেতা বিল কসবি এ পর্যন্ত তিনটি র্যাজি পেয়েছেন। তিনিই প্রথম ব্যাক্তি যিনি ব্যাক্তিগতভাবে উপস্থিত হয়ে এই পুরষ্কার নিয়েছেন। পুরষ্কার নেয়ার আগে তিনি এক টক শোতে হুমকি দিয়ে বলেছিলেন ওই পুরষ্কার যদি সত্যিই সোনার না হয় তাহলে তিনি মামলা ঠুকে দেবেন। কসবির জন্য বিশেষভাবে ২৪ ক্যারাট গোল্ড এবং ইটালিয়ান মার্বেল স্ট্যাচু তৈরি করেছিলেন র্যাজি কর্তৃপক্ষ যার অর্থমূল্য ২৭ হাজার ডলার। তবে সাধারণত ফিল্মের রিলের উপর গোল্ডেন ¯েপ্র করা মেডাল দেয়া হয়ে থাকে, র্যাপসবেরি ফাউন্ডেশনের হিসেবে এর মূল্য ৪ ডলার ৯৭ সেন্ট।
বিল কসবি ছাড়াও আরো অনেকে এই পুরষ্কার গ্রহণ করেছেন।
১৯৯৩ সালে টম সেলেক ‘ক্রিস্টোফার কলম্বাস: দি ডিসকভারি’ ছবিতে রাজা ফার্দিনান্দ এর ভুমিকায় অভিনয়ের জন্য এই পুরষ্কার পান এবং তা গ্রহণ করেন। একই ভাবে ১৯৯৬ সালে ‘শোগার্লস’ ছবির জঘন্য পরিচালক হিসেবে পুরষ্কার নেন পল ভারহোভেন। ১৯৯৮ সালে একই সাথে অস্কার এবং র্যাজি পুরস্কার পান চিত্রনাট্যকার ব্রায়ান হেলগেলান্ড। অস্কার পান ‘এল এ কনফিডেন্সিয়াল’ এর জন্য এবং র্যাজি পান কেভিন কস্টনার পরিচালিত ‘দি পোস্টম্যান’ এর জন্য। অনুষ্ঠানে উপস্থিত না থাকলেও পরে তার অফিসে এ পুরষ্কার তিনি গ্রহণ করেন। ২০০২ সালে টম গ্রিন ৫টা ক্যাটাগরিতে পুরস্কার গ্রহণ করেন। অনুষ্ঠানে তার ভাষনের সাথে এতো দীর্ঘ এক সঙ্গীতবাদন শুরু করেন তিনি যে উদ্যোক্তারা তাকে জোর করে মঞ্চ থেকে নামিয়ে দেন। ২০০৪ সালে বেন অ্যাফ্লেক ‘গিগলি’, ‘ডেয়ারডেভিল’ ও ‘পেচেক’ ছবিতে অভিনয়ের জন্য জঘন্য অভিনেতা ক্যাটাগরিতে পুরস্কৃত হন। অনুষ্ঠানে না গিয়েও ট্রফির জন্য আক্ষেপ করলে এক সপ্তাহ পরে ল্যারি কিং লাইভ অনুষ্ঠানে তার হাতে পুরস্কারটি তুলে দেয়া হয়। তিনি তৎক্ষনাৎ তা ভেঙে ফেলেন। এই ভাঙা মেডালটি ইবে’র মাধ্যমে বিক্রি করে পরের বছরে র্যাপসবেরি পুরষ্কার প্রদান অনুষ্ঠানের খরচ উঠানো হয়।
২০০৫ সালে সবাইকে অবাক করে দিয়ে হল বেরি র্যাজি অনুষ্ঠানে হাজির হন একহাতে তার আগে পাওয়া অস্কার নিয়ে, অন্যহাতে তুলে নেন র্যাজি মেডাল এবং অস্কার পাওয়ার মতো আনন্দে বক্তব্য রাখেন। ‘ক্যাটওম্যান’ ছবিতে বাজে অভিনয়ের জন্য তিনি ওই পুরষ্কার পান।
একই পারফরম্যান্সের জন্য অস্কার ও র্যাজি নমিনেশন পেয়েছেন মাত্র দুজন। একজন হলেন জেমস কোকো, ১৯৮২ সালে ‘অনলি হোয়েন আই লাফ’ ছবিতে অভিনয়ের জন্য। এবং অ্যামি আরভিং ১৯৮৪ সালে ‘ইয়েনটেল’ এর জন্য। দুজনের কেউই কোন পুরষ্কার পাননি।
অস্কার এবং র্যাজি দুটোই পেয়েছেন এরকম অভিনেতাদের মধ্যে রয়েছেন ফেয়ে ডানাওয়ে, মার্লোন ব্রান্ডো, শার্লটন হেস্টন, লরেন্স অলিভিয়ের, রবার্তো বেনিনি, হল বেরি, লিজ মিনেলি, সোফিয়া কপোলা, বেন অ্যাফ্লেক, কেভিন কস্টনার এবং প্রিন্স।
র্যাপসবেরি পুরষ্কারের সমালোচকরা বলেন এই পুরস্কারে ছবির মানবিচারের বদলে চমক তৈরির লক্ষ্যটাই বেশি। যেমন, উদাহরণ হিসেবে তারা বলেন, ২০০৪ সালে জর্জ বুশকে জঘন্য অভিনেতার পুরস্কার দেয়া হয় দফারেনহাইট ৯/১১’ এ তার উপস্থিতির জন্য, যার কোন মানে হয় না। যেমন দস্টার ওয়ারস’ এর সিকুয়েল বা প্রিকুয়েলও কোন বিচারেই জঘন্য ছবির তালিকায় আসে না। কিন্তু এরা তাও এনেছে।
