২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়েতে গোলাপী শাড়ি পড়বেন লিজ হার্লি

পশ্চিমের অনেক মেয়েই শখের বশে শাড়ি পরেন বটে, কিন্তু কোন মেমসাহেব তার বিয়েতে শাড়ি পরেছেন এমন ঘটনা সচরাচর ঘটে না। ব্রিটিশ তারকা লিজ হার্লির সুবাদে অচিরেই সেই ঘটনা ঘটতে যাচ্ছে। আগামী মার্চে  বিশিষ্ট ভারতীয় ব্যবসায়ী অরুণ নায়ারের সঙ্গে অনুষ্ঠেয় বিবাহ বাসরে এই বিলেতি মেম শাড়ি পরবেন বলে আগাম ঘোষনা দিয়েছেন সম্প্রতি। গোলাপী রঙের ওই সিল্ক শাড়িটির মূল্য ৪ হাজার পাউন্ড। লন্ডনে হার্লির বাসার কাছেই বার্নসলে হাউজ হোটেল-এ পুরো অনুষ্ঠানটিই ভারতীয় বিয়ের রীতি অনুযায়ীই হবে। খবরটি জানিয়েছে দি টাইমস অফ ইন্ডিয়া।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2007, 05:14 PM

Updated : 26 Apr 2022, 01:55 PM

‘ভারতীয় বিয়ের কথা মাথায় রেখেই হার্লি ৪ হাজার পাউন্ডের ওই শাড়িটি বিয়ের পোশাক হিসেবে বেছে নিয়েছেন।’ জানিয়েছেন হার্লির শাড়ির ডিজাইনার ভারতীয় তরুণ তাহিলিয়ানি।

হলিউড তারকা হিউ গ্রান্টের প্রাক্তন প্রেমিকা লিজ হার্লি গত আগস্টেই জানিয়েছিলেন যে তিনি খুব শিগগিরই অরুণকেই বিয়ে করতে যাচ্ছেন। বিয়ের পর দ্রুত একটা বাচ্চা নেয়ার কথাও ভাবছেন তিনি।

হার্লির বয়স এখন ৪১। ২০০০ সালে এক গনিকার সাথে সম্পর্কের সূত্র ধরে হার্লির সাথে গ্রান্টের ১৩ বছরের সম্পর্ক ভেঙে যায়। এর দু বছর পর মার্কিন চলচ্চিত্র প্রযোজক স্টিভেন বিং এর এক পুত্র সন্তানের জন্ম দেন হার্লি। ওই শিশু জন্মের কিছুদিন পরেই অরুণ নায়ারের সাথে গ্রান্টের পরিচয় হয়।