অনারারি গ্র্যামি অ্যাওয়ার্ড পাচ্ছে ডোরস, বায়েজ ও কালাস
গ্র্যামি অ্যাওয়ার্ড এর বিশেষ সম্মাননা লাইফটাইম এচিভমেন্ট পেতে যাচ্ছেন সাড়া জাগানো রক ব্যান্ড ‘দি ডোরস’ এবং ‘গ্রেটফুল ডেড’। একই সঙ্গে জ্যাজ স্যাক্সোফোন বাদক অরনেট কোলম্যান, অপেরা গায়ক প্রয়াত মারিয়া কালাস, লোকসঙ্গীত শিল্পী জোয়ান বায়েজ, দেশাত্মবোধক সঙ্গীতের আইকন প্রয়াত বব উইলস, মরমী গায়ক বুকার টি এন্ড এমজি’সও এ সম্মানে ভূষিত হতে যাচ্ছেন বলে মঙ্গলবার আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
যেসব গায়ক বা ব্যান্ড তাদের সময়ে শ্রোতাদের ভালোবাসায় সিক্ত হলেও আনুষ্ঠানিক স্বীকৃতি পাননি তাদেরই সাধারনত গ্র্যামি অ্যাওয়ার্ডের এই বিশেষ সম্মাননা দেওয়া হয়।
অনেকেই জন্যই এ সম্মানটি আসছে অনেক বিলম্বে। ‘দি ডোরস’ এর গায়ক জিম মরিসন নেই (মৃত্যু ১৯৭১), মারা গেছেন ‘গ্রেটফুল ডেডস’ এর জেরি গার্সিয়া (মৃত্যু ১৯৯৫), কালাস (১৯৭৭) ও উইলস (১৯৭৫)। বুকার টি এন্ড দি এমজি’স এর ড্রামার আল জ্যাকসন জুনিয়র ১৯৭৫ সালে আততায়ীর হাতে নিহত হন।
জোয়ান বায়েজ এর আগে ৬ বার গ্র্যামির নমিনেশন পেলেও কখনো অ্যাওয়ার্ড পাননি। ৭৬ বছর বয়স্ক কোলম্যান তার ক্যারিয়ারে প্রথম গ্র্যামি অ্যাওয়ার্ডের জন্য নমিনেশন পেয়েছেন এবারই।
আগামী বছর ১১ ফেব্রুয়ারির লস এঞ্জেলসে গ্র্যামি অ্যাওয়ার্ডের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাদের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হবে।
