সনি পিকচার্স এর বক্স অফিস রেকর্ড
২০০৬ সালে দেশের ভিতের বক্স অফিসে সনি পিকচার্স এন্টারটেইনমেন্ট এর টিকেট বিক্রির পরিমান ১.৫৭৭ বিলিয়ন ডলারে পৌছে আগের রেকর্ড ভেঙেছে। এর আগে ২০০২ সালে স্টুডিওটি ১.৫৭৩ বিলিয়ন ডলারের টিকেট বিক্রি করে রেকর্ড গড়েছিল। গত সোমবার এ তথ্য জানিয়েছেন কোম্পানির এক মুখপাত্র।
জাপানি ইলেট্রনিক্স তৈরিকারক প্রতিষ্ঠান সনি কর্পোরেশন এর একটি ইউনিট সনি পিবচার্স জানিয়েছে, গত সপ্তাহান্তে আমেরিকা থেকে আসা ২৭ মিলিয়ন ডলার ও কানাডায় ‘ দি পারস্যুট অফ হ্যাপিনেস’ এর বিক্রয়লদ্ধ অর্থ এই রেকর্ড গড়ায় তাদের সাহায্য করেছে।
স্টুডিওর তরফ থেকে জানানো হয়, ২০০৬ সালে বিশ্বজুড়ে তারা ৩ বিলিয়ন ডলারেরও বেশি আয় করেছে টিকেট বিক্রি করে। এ বছর তাদের উল্যেখযোগ্য পরিবেশনার মধ্যে ছিল ‘দি ডা ভিঞ্চি কোড’। এই একটি ছবিই বিশ্ববাজার থেকে তুলে এনেছে ৭৫০ মিলিয়ন ডলার। সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত জেমস বন্ড মুভি ক্যাসিনো রয়্যাল এখন পর্যন্ত ঘরে এনেছে ৩৮৪ মিলিয়ন ডলার।
সনি জানায়, এ বছর তাদের পরিবেশিত ১৩টি ছবি যুক্তরাষ্ট্র ও কানাডায় ১ নম্বর স্থান দখল করেছিল। সবমিলিয়ে সারা বছরে সনির মুক্তিপ্রাপ্ত ছবির সংখ্যা ছিল ২৭টি।
