২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোমান কলিসিয়ামে শুটিংয়ের দুর্লভ সুযোগ পেলেন লিমান

ইতালির কলিসিয়াম বিশ্বের অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী স্থাপনা। এর সুরক্ষায় দেশটির সরকার ও ইউনেস্কোও বিশেষভাবে তৎপর। কলিসিয়ামের জায়গায় দর্শনার্থীদেরও যেতে দেওয়া হয় না।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 19 Dec 2006, 03:56 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

এখানে কোন ধরনের অনুষ্ঠান, কার্যক্রম বিশেষভাবে সংরক্ষিত। অথচ এরই ভেতরে তার ‘জাম্পার’ ছবির শ্যুটিং এর ব্যবস্থা ঠিকই করে নিয়েছেন পরিচালক ডাফ লিমান। এর আগে এ ধরনের কাজের অনুমতি পাননি অন্য কোন পরিচালক।

প্রথম শতকে নির্মিত এই কলোসিয়ামের আন্ডারগ্রাউন্ড চেম্বারে, যেখানে পর্যটকদেরও ঢোকা নিষেধ, সেখানেও শ্যুটিংয়ের অনুমতি পেয়েছেন লিমান।

ডিসেম্বরের প্রথম সপ্তাহেই শ্যুটিং হয়ে গেছে। নিরাপত্তার খাতিরে খবরটি তখন প্রকাশ করা হয়নি, এই সপ্তাহেই সংবাদটা প্রচার করা হয়েছে।

তবে লিমানকে শ্যুটিংয়ের ক্ষেত্রে কিছু শর্ত মেনে চলতে হয়েছে। যেমন শ্যুটিং সম্পন্ন করতে হয়েছে ভোর এবং সন্ধ্যার প্রাকৃতিক আলোতে। কোন ধরনের কৃত্রিম আলো ব্যবহার করতে পারেননি তিনি।

গত অক্টোবরে প্রকাশিত রোমাসিনেমাফেস্ট এর অন্যতম প্রতিষ্ঠাতা রোমের মেয়র ও বিশিষ্ট চলচ্চিত্র অনুরাগী ওয়াল্টার ভেলট্রনির বদান্যতাতেই সম্ভব হয়েছে এই কাজ।

অতীতে রিডলি স্কটের ‘গ্লাডিয়েটর’ বা এইচবিও সিরিজ ‘রোম’ ও কলিসিয়ামের ভিতের শ্যুটিংয়ের সুযোগ পায়নি।

তবে চলচ্চিত্রের শ্যুটিংয়ের অনুমোদন না দিলেও অতীতে এখানে কনসার্ট ও নাটক মঞ্চায়িত হয়েছে।

সাইফাই কাহিনী ‘জাম্পার’-এ এক কিশোর সময়-ভ্রমন করে ঘুরে বেড়ায় রোম, চীন, প্যারিস ও সাহারা মরুভুমিতে।

আগামী জানুয়ারিতে ছবির শ্যুটিং শেষ হবে, টুয়েন্টিয়েথ সেঞ্চুরি ফক্স এর মাধ্যমে ছবিটি মুক্তি পাবে আগামী ২০০৮ সালের যে কোন সময়।