২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অভিনেত্রী তিন্নি এবার গায়িকা

মডেল শ্রাবস্তী দত্ত তিন্নি সামনের ঈদে গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন। বাপ্পা মজুমদারের সুর ও সংগীতে তার প্রকাশিতব্য অ্যালবামের গানগুলি লিখেছেন জুলফিকার রাসেল।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2006, 06:55 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

তিন্নি খুব অল্প সময়ের মধ্যেই ছোট পর্দার একজন জনপ্রিয় অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এবার তিনি গানের ভুবনে নিজেকে পরিচিত করাতে চান।

হঠাৎ গানের বাইরের কাউকে নিয়ে কাজ করার কারণ কী? জানতে চাইলে সুরকার বাপ্পা মজুমদার বলেন, ‘আমার জানা মতে তিন্নির গানের প্রতিই আগ্রহ ছিলো বেশি। সে ছোট থাকতেই আমার বাবা বারীন মজুমদারের কাছে গান শিখতে আসতো। নতুন কুঁড়িতেও সে অংশ নিয়েছে। সম্প্রতি সে আমার সাথে যোগাযোগ করে গান করার ইচ্ছা প্রকাশ করে। তার কণ্ঠ শুনে মনে হয়েছে সে গানে বেশ ভালো করবে। তাই ওর সাথে কাজ করতে সম্মত হয়েছি।’

বাপ্পা মজুমদারের নিজস্ব স্টুডিও ‘কারখানা’তেই সম্পন্ন হয়েছে অ্যালবাম তৈরির সমস্ত কাজ। অ্যালবামটি কোন প্রযোজনা সংস্থার ব্যানারে প্রকাশিত হবে তা এখনো ঠিক হয়নি।