২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবাসী বাংলাদেশীরা হয়রানির ভয়ে দেশ বিমুখ হয়ে পড়ছে

প্রবাসী বাংলাদেশীরা নানা হয়রানির ভয়ে দেশে আসতে চান না। দেশে বসবাসরত তাদের পরিবার পরিজনদের সাথে সাক্ষাতের অদম্য ইচ্ছা ও নাড়ির টান এইসব হয়রানির ভীতির কাছে হার মানছে।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2005, 03:44 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর বিভিন্ন দেশে বসবাসরত লক্ষ লক্ষ প্রবাসী বাংলাদেশী  দেশের মাটিতে হয়রানির শিকার হচ্ছে। এ অবস্থায় এসব দেশে স্থায়ী ভাবে বসবাসকারী প্রবসী বাংলাদেশীদের প্রথম বা দ্বিতীয় প্রজন্মের স্বদেশের প্রতি যে টান আছে তাদের পরবর্তী প্রজন্মের মধ্যে এর ছিটে ফোটাও থাকবে না বলে অনেকে আশংকা প্রকাশ করেছে।

সাবেক আওয়ামী লীগ সরকারের প্রধান মন্ত্রী শেখ হাসিনা এবং ঐক জোট সরকারের ৪/৫ জন উর্ধ্বতন মন্ত্রী যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফরকালে প্রবাসীরা তাদের দেশে নান হয়রানির সস্পর্কে অবহিত করেন। সাবেক প্রধান মন্ত্রী ও বর্তমান অর্থমন্ত্রী  এম সাইফুর রহমান সহ মন্ত্রীবর্গ তাদেরকে বিমান বন্দরে হয়রানি রোধে গৃহীত ব্যবস্থা  এবং পরিস্থিতি আগের চাইতে  উন্নত হয়েছে বলে জানান।

বিমান বন্দরে শুল্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে তাদের অভিযোগের শেষ নেই। তারা বলেন, টাকা না দিলে শুল্ক কর্তৃপক্ষের হয়রানির হাত থেকে রেহাই নেই। তারা প্রবাসীদের শকুনের মতো ঘিরে ধরে। দীর্ঘ দিন প্রবাসে থাকার পর দেশে এসে এই পরিস্থিতিতে তারা বিব্রত হয়ে উঠেন। আত্মীয় স্বজনদের জন্য তারা যা কিছু আনেন শুল্ক কর্মকর্তারা বিভিন্ন আইন দেখিয়ে জিনিস পত্র আটকে রাখে। কর্মকর্তাদের চাহিদা মত নগদ অর্থ ছাড়া এসব জিনিসপত্র ছাড়িয়ে আনা সম্ভব হয়না।

শুল্ক কর্তৃপক্ষের মতো ইমিগ্রেশন কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রবাসীদের অভিযোগ রয়েছে। দেশ থেকে প্রবাসে ফিরে যাওয়ার সময় ইমিগ্রেশন কর্মকর্তার হাতে কিছু টাকা দিয়ে উদ্ধার পেতে হয়। কারন এ ক্ষেত্রে এ ঝামেলার কারনে দেশে অবস্থান করলে বিদেশে চাকরি খোয়াতে হতে পারে।

প্রবাসীরা অভিযোগ করেন বিদেশী পাসপোর্ট কিংবা গীনকার্ড দেখলেই এ ধরনের হয়রানি করা হয়। তারা বলেন, পাসপোর্ট জাল বা নকল তা পরীক্ষা করার মেশিন না থাকার সুযোগ ব্যবহার করছে ইমিগ্রেশন কর্মকর্তারা।

প্রবাসীরা আরও জানায়, বর্তমানে দেশের আইন-শৃঙ্খলা  পরিস্থিতি নিয়েও বিরুপ ধারনা সৃষ্টি হয়েছে প্রবাসীদের মাঝে। রাজনৈতিক কর্মসূচী, ঘনঘন হরতাল, সংঘর্ষ, খুনখারাপি হচ্ছে যাতে সৃষ্টি হয়েছে আরেক ভীতিকর অবস্থা। নিউইয়র্ক ও লন্ডনের  ৭/৮ জন প্রবাসী বাংলাদেশে অবস্থান কালে প্রতিবেদকে বলেন, প্রবাসে বাংলাদেশীরা দেশের খবরাখবর  জানতে আগ্রহী। তাই দেশের খবর দ্রুত প্রবাসীদের মাঝে ছড়িয়ে পড়ে। এখন দেশের রাজনৈতিক পরিস্থিতি মোটামুটি শান্ত হলেও প্রবাসীদের তা বুঝানো যাবে না।

ছুটি কাটাতে বা জরুরী প্রয়োজনে আসা এই প্রবাসীদের দেশে এসে  নিরাপত্তাহীনতায় দিন কাটাতে হচ্ছে।  কখন কে ক্ষতিগ্রস্থ হবেন কার মৃত্যু হবে এই আশংকায় থাকতে হচ্ছে। স্থানীয় দুষ্টচক্র প্রবাসীদের বিভিন্ন ভাবে ফাঁেদ ফেলে টাকা পয়সা ও ধন সম্পদ হাতিয়ে নেয় এমনকি কাজ হাসিলের জন্য হত্যার টার্গেট করে। প্রায় প্রতি বছরই এই সিলেট বিভাগের চারটি জেলার চার থেকে ছয় জন প্রবসী নানা কারনে নিহত হয়।

এ ব্যপারে প্রবাসীদের বক্তব্য দেশে আসার পর প্রতিমুহুর্তে নিরাপত্তাহীনতায় ও শংকায় কাটাতে হয়। সেখানে বিমান বন্দরে সরকারি প্রতিষ্ঠানের নান হয়রানি থেকে শুরু করে নিজের ঘরে আততায়ীর হাতে প্রবাসী হত্যার নজির সৃষ্টি হয়েছে।