১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

কেন্দ্রীয় ব্যাংকে ‘সুপারভাইজরি পলিসি অ্যান্ড কোঅর্ডিনেশন’ বিভাগ গঠন

বাণিজ্যিক ব্যাংক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে এখন থেকে ঝুঁকিনির্ভর তদারকি ব্যবস্থার সব কাজ এ বিভাগের সঙ্গে সম্পাদনা করতে হবে।

কেন্দ্রীয় ব্যাংকে ‘সুপারভাইজরি পলিসি অ্যান্ড কোঅর্ডিনেশন’ বিভাগ গঠন
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2025, 07:09 PM

Updated : 26 Aug 2026, 01:30 PM

‘সুপারভাইজরি পলিসি অ্যান্ড কোঅর্ডিনেশন’ নামে নতুন বিভাগ গঠন করেছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, ‘ঝুঁকিনির্ভর তদারকি ব্যবস্থা’ প্রবর্তন ও বাস্তবায়নের মাধ্যমে ব্যাংকিং খাতের স্থিতিশীলতা নিশ্চিত করা; আর্থিক ব্যবস্থার প্রতি আস্থা বাড়ানো এবং আন্তর্জাতিক মানদণ্ড ধরে রাখার লক্ষ্যে এ বিভাগ গঠন করা হয়েছে। 

রোববার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে তা সব বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে। 

সার্কুলারে বলা হয়, বিভাগটি নীতি নির্ধারণ, আন্তবিভাগীয় সমন্বয়, কর্মপরিকল্পনা প্রণয়ন, বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক উন্নয়ন এবং সুপারভাইজরি পলিসি প্রণয়নসহ সুপারভিশন কার্যক্রমের আধুনিকায়নে দিকনির্দেশনা দেবে।

আর্থিক খাতের সংস্কার কর্মসূচি বাস্তবায়নেও এ বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে। 

কেন্দ্রীয় ব্যাংক বলছে, বাণিজ্যিক ব্যাংক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে এখন থেকে ঝুঁকিনির্ভর তদারকি ব্যবস্থার সব কাজ নতুন এ বিভাগের সঙ্গে সম্পাদনা করতে হবে।