২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসএমই খাতে ঋণ বিতরণ কমেছে

চলতি বছরের তৃতীয় প্রান্তিকে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে ঋণ বিতরণ কমেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2014, 10:00 PM

Updated : 22 Aug 2022, 08:02 PM

বাংলাদেশ ব্যাংকের এসএমই ঋণ বিষয়ক সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, চলতি বছরে জুলাই-সেপ্টেম্বর সময়ে এসএমই খাতে ঋণ বিতরণ করা হয়েছে ১৭ হাজার ৬২৪ কোটি ৯৮ লাখ টাকা।

এর আগের তিন মাসে (এপ্রিল-জুন) ঋণ বিতরণ করা হয় ২৫ হাজার ২৫৫ কোটি ৪ লাখ টাকা।

ওই হিসেবে দ্বিতীয় প্রান্তিকের চেয়ে তৃতীয় প্রান্তিকে ঋণ বিতরণ ৩১ দশমিক ৩২ শতাংশ কম হলেও আগের বছরের তুলনায় বেড়েছে।

২০১৪ সালের প্রথম নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) মোট ৭২ হাজার ৬২ কোটি টাকা ঋণ দিয়েছে ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানগুলো, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৫ দশমিক ৩৫ শতাংশ বেশি।

আর লক্ষ্যমাত্রার হিসাবে এই নয় মাসে ৮০ দশমিক ৯৪ শতাংশ এসএমই ঋণ বিতরণ করা হয়েছে। ২০১৪ সালে ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানগুলোর এসএমই খাতে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ধরা হয় ৮৯ হাজার ৩০ কোটি ৯৪ লাখ টাকা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০১৩ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত এসএমই খাতে ৬২ হাজার ৪৭২ কোটি ৫৪ লাখ টাকা ঋণ বিতরণ হয়।

গত সেপ্টেম্বর ত্রৈমাসিকে সেবা খাতে ঋণ বিতরণ করা হয় ৮ হাজার ৮৮৮টি প্রতিষ্ঠানের বিপরীতে ১ হাজার ৯৮৩ কোটি ৯০ লাখ টাকা, যা মোট বিতরণের ৭ দশমিক ৯৫ শতাংশ।

ব্যবসা খাতে এক লাখ ৬ হাজার ১৭১টি প্রতিষ্ঠানে কাছে ১৫ হাজার ৬৪১ কোটি ৮ কোটি টাকা বিতরণ করা হয়েছে, যা মোট বিতরণের ৬২ দশমিক ৬৮শতাংশ।

এছাড়া শিল্প খাতে ১৩ হাজার ২৪৯টি প্রতিষ্ঠানকে ৭ হাজার ৩২৯ কোটি ৫৫ লাখ টাকা ঋণ দেওয়া হয়েছে, যা মোট বিতরণের ২৯ দশমিক ৩৭ শতাংশ।