২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই অঙ্কের প্রবৃদ্ধি অর্জনে সংস্কার দরকার

দুই অংকের প্রবৃদ্ধি অর্জনে বিভিন্ন খাতে সংস্থার প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2016, 12:31 AM

Updated : 20 Aug 2022, 02:19 PM

মঙ্গলবার বিডা কার্যালয়ে বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্টের একটি প্রতিনিধিদল দেখা করতে গেলে তিনি এ কথা বলেন।

আমিনুল ইসলাম বলেন, দুই অংকের প্রবৃদ্ধি অর্জনে বিভিন্ন ক্ষেত্রে সংস্কার প্রয়োজন। দেশীয় ও আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণে ভালো-খারাপ বের করতে এবং সকল বিনিয়োগকারীর জন্য অভিন্ন একটা পথ বের করতে হবে।

এ জন্য ব্যবসায়ী ও স্টেকহোল্ডারদের বিডার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

“তৈরি পোশাকে আমরা নেতৃত্ব দিচ্ছি। সুতরাং আমাদেরকে অন্য খাতেও এই খাতের অভিজ্ঞতা কাজে লাগাতে হবে। একই ধরনের অন্য সম্ভাবনাময় খাত নিয়ে গবেষণা করতে হবে।”

বিডার এই নির্বাহী চেয়ারম্যান বলেন, ব্যবসা বিকাশ ও বিনিয়োগের জন্য বাংলাদেশকে আমরা পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় স্থান করতে সম্ভাব্য সব কিছু করব। সময় ধরা পরিকল্পনায় আমরা তিনটি বড় ক্ষেত্রে ফোকাস করতে চাই, বিনিয়োগ সংস্থা, সেবা প্রদানকারী এবং উন্নয়নের জন্য বাস্তু সংস্থান। যা আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে বেসরকারি বিনিয়োগে সরাসরি অবদান রাখবে।

বিল্ডের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন এর চেয়ারম্যান ও এমসিসিআই সভাপতি সৈয়দ নাসিম মনজুর।

বেসরকারি খাতের উন্নয়নে ইতিবাচক প্রভাব রাখতে সকল বিনিয়োগকারীর স্বার্থে বিডার সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন নাসিম মনজুর।

এছাড়া বিনিয়োগ প্রবাহ বাড়াতে বিনিয়োগকারীদের মধ্যে আস্থার সঙ্কট দূর করায় কাজ করতে বিডার প্রতি আহ্বান জানান বিল্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা বেগম।