১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আরও ১২ ব্যাংকের মাধ্যমে দেওয়া যাবে পেনশন স্কিমের চাঁদা

এর আগে আরও ১২টি ব্যাংকের সঙ্গে চুক্তি হয়েছিল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2025, 10:49 PM

Updated : 10 Sep 2026, 12:41 PM

নতুন গ্রাহক নিবন্ধন ও চাঁদার টাকা সংগ্রহে আরও ১২টি ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার সচিবালয়ে এ বিষয়ে ব্যাংকগুলোর সঙ্গে সমঝোতা চুক্তি সই হয়।

এর আগে আরও ১২টি ব্যাংকের সঙ্গে চুক্তি হয়েছিল। এতে এখন মোট ২৪টি ব্যাংকের মাধ্যমে পেনশন স্কিমে চাঁদা দেওয়া যাবে বলে পেনশন কর্তৃপক্ষের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

নতুন চুক্তি হওয়া ব্যাংকগুলো হল- এবি ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, আইএফআইসি ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, মধুমতি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এনসিসি ব্যাংক, ওয়ান ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, সাউথইস্ট ব্যাংক ও ট্রাস্ট ব্যাংক।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পর্যায়ক্রমে সব দেশি ব্যাংকের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হবে।

অর্থ সচিব খায়েরুজ্জামান মজুমদার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।