২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে: বিপ্লব বড়ুয়া

জাতীয় শোক দিবস উপলক্ষে শুক্রবার চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2022, 06:40 PM

Updated : 26 Aug 2022, 06:40 PM

দেশের বিরুদ্ধে ‘ষড়যন্ত্র’ চলছে মন্তব্য করে ঐক্যবদ্ধভাবে তা মোকাবেলা করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

জাতীয় শোক দিবস উপলক্ষে শুক্রবার চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, “দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। পরাজিত শক্তিকে চূড়ান্তভাবে পরাজিত করতে আগামী নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে নৌকা প্রতীকের পক্ষে কাজ করতে হবে।“

অন্যদের মধ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য মোসলেম উদ্দিন আহমদ, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান ও সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী সভায় বক্তৃতা করেন।