২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনুমোদন ছাড়া পুকুর ভরাট, পরিবেশ অধিদপ্তরের মামলা

বায়েজিদ বোস্তামী থানায় সাতজনের বিরুদ্ধে অধিদপ্তর মামলাটি করেছে।

অনুমোদন ছাড়া পুকুর ভরাট, পরিবেশ অধিদপ্তরের মামলা

এভাবেই ট্রাকে করে মাটি এনে পুকুরটি ভরাট করা হচ্ছিল।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2022, 10:33 PM

Updated : 10 Sep 2022, 10:33 PM

চট্টগ্রাম মহানগরীর উত্তর কুলগাঁওয়ে অনুমোদন ছাড়া পুকুর ভরাট করায় সাতজনের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর।

শনিবার নগর কার্যালয়ের পরিদর্শক মো. মনির হোসেন বায়েজিদ বোস্তামী থানায় মামলাটি করেন।

এতে সাতজনকে আসামি করা হয়েছে; তারা হলেন- জামাল উদ্দিন (৪২) মো. মোজাম্মেল (৪৩), আজগর হোসাইন (৫৬), আজম খান (৫০), জহিরুল ইসলাম (৩৮), মো. সাদ্দাম (২৬) ও আক্তারুল (৩৬)।

কার্যালয়ের পরিচালক হিল্লোল বিশ্বাস জানান, উত্তর কুলগাঁওয়ের একটি পুকুর অনুমোদন ছাড়া ভরাট করা হচ্ছিল। শনিবার অধিদপ্তরের কর্মকর্তারা গিয়ে কয়েকজন শ্রমিককে ট্রাকের মাধ্যমে মাটি এনে পুকুর ভরাটের বিষয়টি দেখতে পান।

“এসময় ঘটনাস্থল থেকে জহিরুল ইসলাম, সাদ্দাম ও আক্তারুল নামে তিন শ্রমিককে পুকুর ভরাটের সময় হাতেনাতে পুলিশের সহায়তায় আটক করা হয়।”

তিনি জানান, গত কয়েকদিন ধরেই মাটি দিয়ে পুকুরটি ভরাট করা হচ্ছিল। মাটি ও বালু ফেলে পুকুরটির প্রায় ৯০ শতাংশ ভরাট করে ফেলা হয়েছে। অনুমোদন ছাড়া পুকুর ভরাট করায় এ মামলা করা হয়েছে।