২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

মীরসরাইয়ে ‘ডাকাত দলের’ ৪ জন গ্রেপ্তার

তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা আছে বলে জানিয়েছে র‌্যাব।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2023, 07:30 PM

Updated : 04 Mar 2023, 03:44 PM

চট্টগ্রামের মীরসরাই থেকে চারজনকে গ্রেপ্তার করে র‌্যাব বলছে, তারা ডাকাত দলের সদস্য।

শুক্রবার ভোরে উপজেলার বড়তাকিয়া বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মো. রুবেল (৩০), আনেয়ার হোসেন (৫২), মো. নোমান (৫০) ও মো. কাদের (৪০)। তাদের কাছ থেকে চারটি ছুরি উদ্ধার করা হয়েছে।

র‌্যাবের ভাষ্য, ধরা পড়া ব্যক্তিরা মীরসরাই, সীতাকুণ্ড এলাকায় মহাসড়কে ডাকাতির সঙ্গে জডিত। শুক্রবার ভোরে বড়তাকিয়া বাজার এলাকায় একটি কালভার্টের কাছ ‘ডাকাতির প্রস্তুতি’ নেওয়ার সময় তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব ৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবসার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ চক্রের হোতা রুবেল। তার নেতৃত্বে সম্প্রতি মীরসরাই এলাকায় কয়েকটি ডাকাতির ঘটনা ঘটে।

রুবেলের বিরুদ্ধে সীতাকুণ্ড ও হাটহাজারী থানায় তিনটি মামলা, আনোয়ারের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় দুইটি, নোমানের বিরুদ্ধে পাঁচটি এবং কাদেরের বিরুদ্ধে একটি মামলা আছে।