২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দরজার কব্জায় ভরে স্বর্ণ এনে আবার ধরা

রোববারও দুবাই থেকে আসা এক ব্যক্তির লাগেজ তল্লাশি করে একই কায়দায় আনা প্রায় এক কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছিল।

দরজার কব্জায় ভরে স্বর্ণ এনে আবার ধরা

কব্জার ভেতর লোহার রঙে যে দণ্ড দেখা যাচ্ছে, তা আসলে সোনার।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2023, 03:52 PM

Updated : 05 Jun 2023, 03:52 PM

এক দিনের ব্যবধানে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আবারও দরজার কব্জায় লুকিয়ে আনা স্বর্ণ ধরা পড়েছে।

সোমবার ফ্লাই দুবাইয়ের একটি বিমানে আসা ব্যাগ থেকে স্বর্ণগুলো ধরা পড়ে বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বশির আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ব্যাগটি মো. মনজুর আলম নামে এক ব্যক্তির। তিনি রোববার দুবাই থেকে দেশে আসেন। তার ব্যাগটি আসে পরদিন।

শুল্ক গোয়েন্দা কর্মকর্তা বশির আহমদ জানান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা- এনএসআই ও শুল্ক গোয়েন্দা যৌথ অভিযানে ব্যাগটি জব্দ করা হয়। স্ক্যানিয়ে ব্যাগের ভেতর দরজার কব্জা দেখে সন্দেহ হলে তল্লাশি করা হয়।

Image

১২টি স্বর্ণ দণ্ডের ওজন ৭৩৮ গ্রাম।

সেখান থেকে জব্দ করা ১২টি কব্জার ভেতর বিশেষ কৌশলে রাখা ১২টি স্বর্ণ দণ্ড উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের ওজন ৭৩৮ গ্রাম বলে জানান তিনি।

বিমান বন্দরের লাগেজ বেল্টে মালিকবিহীন অবস্থায় ব্যাগটি ছিল। এনএসআইয়ের তথ্যে সেটি তল্লাশি করা হয়।

রোববারও দুবাই থেকে আসা আব্দুল করিম সজন নামে এক ব্যক্তির লাগেজ তল্লাশি করে একই কায়দায় আনা প্রায় এক কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছিল।