চট্টগ্রামে বিএনপির পদযাত্রা থেকে ঢিল, পুলিশের মামলায় গ্রেপ্তার ৯
মামলায় ৩৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও পাঁচ থেকে ছয়শ জন আসামি করা হয়।
চট্টগ্রামের বহদ্দারহাটে পদযাত্রা কর্মসূচির পর ‘পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোড়ার’ ঘটনায় মামলার পর গ্রেপ্তার হয়েছেন বিএনপির ৯ নেতা-কর্মী।
সোমবার ভোরে চট্টগ্রামের চান্দগাঁও থানায় বহদ্দারহাট পুলিশ বক্সের ইনচার্জ এসআই লুৎফুর রহমান সোহেল এই মামলা করেন।
সেই মামলায় বিকাল পর্যন্ত দলটির নয়জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয় বলে চান্দগাঁও থানার ওসি খায়রুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
তিনি জানান, মামলায় ৩৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও পাঁচ থেকে ছয়শ জন আসামি করা হয়েছে।
রোববার কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাকলিয়া থানাধীন কে বি কনভেনশন সেন্টার থেকে পদযাত্রা শুরু করে চট্টগ্রাম মহানগর বিএনপি। বহদ্দারহাট মোড়ে কর্মসূচি শেষে নেতা-কর্মীরা ফিরে যাওয়ার সময় পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোড়ে।
আরও পড়ুন
